চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে প্রথমবার ভারত-পাকিস্তান, পরিসংখ্যান যা বলছে

এশিয়া কাপ টি-টুয়েন্টি ২০২৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:05 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারত ও পাকিস্তান ক্রিকেটাররা মাঠে মুখোমুখি, ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৪১ বছর পর প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ওয়ানডে এবং টি-টুয়েন্টি দুই সংস্করণের সবগুলো আসরেই এটি হবে শিরোপামঞ্চে তাদের প্রথম দেখা। রোববার রাত সাড়ে ৮টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে দুই দলের মহারণ।

এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত। এশিয়া কাপ ওয়ানডেতে ১৪ আসরের সাতটি আসরের শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত। বিপরীতে পাকিস্তানের ঝুলিতে আছে দুটি শিরোপা।

এবারের এশিয়া কাপের টি-টুয়েন্টি আসরটি তৃতীয়। আগের দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। এখনো টি-টুয়েন্টি আসরে শিরোপার মুখ দেখেনি পাকিস্তান। ২০১৬ সালের ফাইনালটি শ্রীলঙ্কার সঙ্গে হেরেছিল তারা।

এশিয়া কাপে ভারতের পর সবচেয়ে সফল দল শ্রীলঙ্কা। তাদের ঝুলিতে আছে ছয়টি শিরোপা। চলতি আসরে শ্রীলঙ্কা ও বাংলাদেশ বিদায় নিয়েছে সুপার ফোর থেকে।

এশিয়া কাপের চলতি আসরে দুদলের দেখা হয়েছে দুবার। গ্রুপপর্বে ভারত-পাকিস্তানের দেখায় ৭ উইকেটের জয় পায় ভারত। সুপার ফোরের দেখাতেও জিতেছে ভারত। সে ম্যাচে জয় পায় ৬ উইকেটে।

পাকিস্তান ওয়ানডে এশিয়া কাপে এপর্যন্ত খেলেছে ৫০ ম্যাচ। এর মধ্যে তারা জিতেছে ২৮ ম্যাচ। ভারত ৫৫ ম্যাচ খেলে জিতছে ৩৫ ম্যাচ।

এশিয়া কাপ টি- টুয়েন্টিতে ভারত ১৬ ম্যাচ খেলে জিতেছে ১৩টিতে। সমানসংখ্যক ম্যাচ খেলে ৯টি ম্যাচ জিতেছে পাকিস্তান।

এশিয়া কাপের দুই সংস্করণে দুদল মুখোমুখি হয়েছে ২১ বার। ভারত ১২ ম্যাচ জিতেছে। পাকিস্তান জিতেছে ৬ ম্যাচ।  ফলাফল হয়নি ৩ ম্যাচে।

এশিয়া কাপ টি-টুয়েন্টিতে ৫ ম্যাচে ভারতের জয় ৪টি। পাকিস্তানের জয় শুধু একটি। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দুদলের দেখা হয় ১৫ বার। এরমধ্যে ভারত ১২ ম্যাচ জিতেছে আর পাকিস্তান জিতেছে ৩ ম্যাচ।

Tags: এশিয়া কাপ-২০২৫পাকিস্তানভারতলিড স্পোর্টস
Previous Post

ভিসা কেলেঙ্কারি: তদন্তের মুখে বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টি মেয়র

Next Post

হজের তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা রোববার, কমছে বিমান ভাড়া

Next Post
হজের জন্য মুসল্লিদের লাইন, স্বাস্থ্যবিধি মেনে চলা. Channel i News - চ্যানেল আই নিউজ

হজের তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা রোববার, কমছে বিমান ভাড়া

আকাশের নিচে সানগ্লাস পরা একজন পুরুষের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বস্তিতে বড় হওয়া সেই অভিনেতা বিশালের স্বপ্ন পূরণ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT