চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির পথে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার কোহলি সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারত। বিরাট কোহলির ৫১তম ওয়ানডে সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল রোহিত শর্মার দল। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচেও হেরেছে আয়োজক পাকিস্তান। কাগজে-কলমে পাকিস্তান এখনও টিকে থাকলেও মূলত সেমির স্বপ্ন প্রায় শেষ পাকিস্তানের।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ৪৯.৪ ওভারে ২৪১ রানে গুটিয়ে যায় মোহাম্মদ রিজওয়ানের দল। জবাবে নেমে ৪২.৩ ওভারে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

রানতাড়ায় ভারতের শুরুটা খুব একটা ভালো হয়নি। রোহিত শর্মা দলীয় ৩১ রানে ফিরে যান। ১৫ বলে ২০ রান করেন ভারত অধিনায়ক। দ্বিতীয় উইকেট জুটিতে শুভমন গিলকে নিয়ে ৬৯ রান যোগ করেন কোহলি। দলীয় ১০০ রানে গিল ফিরে গেলে জুটি ভাঙে। সাতটি চারে ৫২ বলে ৪৬ রান করেন গিল।

তৃতীয় উইকেট শ্রেয়াস আয়ারকে নিয়ে ১১৪ রানের জুটি গড়েন কোহলি। শ্রেয়াস ৬৭ বলে ৫৬ রানে ফিরে যান। ২২৩ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। হার্দিক পান্ডিয়া ফিরে যান ৬ বলে ৮ রান করে। পরে অক্ষর প্যাটেলকে নিয়ে এগিয়ে যান কোহলি। ৪৩তম ওভারের তৃতীয় বলে চার মেরে নিজের সেঞ্চুরির পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন কোহলি। ৭টি চারে ১১১ বলে ১০০ রানের অপ্রতিরোধ্য ইনিংস খেলেছেন কোহলি।

পাকিস্তান বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি দুটি উইকেট নেন। আবরার আহমেদ ও খুশদিল শাহ নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে ধীরগতিতে রান তুলেছেন পাকিস্তান ব্যাটাররা। ১৫২ বল ডট খেলেছেন। ছিল না খুব বেশি বাউন্ডারিও। পুরো ইনিংসে ছক্কা এসেছে তিনটি এবং চার এসেছে কেবল ১৪টি। ছক্কা তিনটিই এসেছে শেষ দিকে।

ব্যাটারদের মধ্যে সৌদ শাকিল ৭৬ বলে ৬২ রান করেছেন, চার মেরেছেন পাঁচটি। ৩ চারে ৭৭ বলে ৪৬ রান করেন রিজওয়ান। বাবর আজম ৫ চারে ২৬ বলে ২৩ রান করেন। বাকিদের চার আসে কেবল নাসিম শাহের ব্যাট থেকে। ১৬ বলে ১৪ রান করেন তিনি।

তিন ছক্কার দুটি এসেছে খুশদিল শাহ’র ব্যাট থেকে। ৩৯ বলে ৩৬ রান করেন তিনি। তৃতীয় ছক্কাটি মেরেছেন হারিস রউফ। ৭ বলে ৮ রান করেন তিনি। এছাড়া সালমান আঘা ২৪ বলে ১৯ রান করেন। ইমাম-উল-হক ২৬ বলে ১০ রান করেন।

ভারত বোলারদের মধ্যে কূলদীপ যাদব তিন উইকেট নেন। হার্দিক পান্ডিয়া নেন দুটি উইকেট।

Tags: কোহলিচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫দুবাইপাকিস্তানভারতরিজওয়ানরোহিতলিড স্পোর্টসশাকিল
Previous Post

এবার কমলো স্বর্ণের দাম

Next Post

কিউইদের বিপক্ষে যাদের নিয়ে নামতে পারে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিউইদের বিপক্ষে যাদের নিয়ে নামতে পারে বাংলাদেশ

বাংলাদেশ কোচের নিউজিল্যান্ড ম্যাচে ভুল শোধরানোর পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড ম্যাচে যে ভুল শোধরাতে চান বাংলাদেশ কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT