চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু ৬ হাজার কোটি ক্ষতি? হুমকি বিশ্ব ক্রিকেটের আর্থিক চক্রেও

টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বর্জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দ্বিপক্ষীয় সিরিজে এখন আর দেখা মেলে না ভারত-পাকিস্তান দ্বৈরথ। ২০১৩ সালে শেষবার নিজ উদ্যোগে মুখোমুখি হয়েছিল দুদল। এরপর থেকে তাদের লড়াই দেখতে তাকিয়ে থাকতে হয় বৈশ্বিক ও এসিসির কোন আসরে। এবার হচ্ছে না সেটিও, আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করেছে পাকিস্তান। তাতে বড় ক্ষতির মুখে বিশ্ব ক্রিকেট, হুমকির মুখেই বিশ্ব ক্রিকেটের ইকোসিস্টেম।

সম্প্রচারস্বত্ব, বিজ্ঞাপন, স্পন্সরশিপ, টিকিট বিক্রি ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম মিলিয়ে এই একটি ম্যাচ বিশ্বকাপের সবচেয়ে বড় আয়ের উৎস হয় আইসিসির কাছে। পাকিস্তানের দিক থেকে তাই ভারত ম্যাচ বয়কটের ঘোষণার পর আর্থিক ক্ষতির আলোচনা সামনে এসেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই না হলে প্রায় ৬ হাজার ১৫০ কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

ভারতের গণমাধ্যমে খবর, ভারত-পাকিস্তান টি-টুয়েন্টি ম্যাচের সম্মিলিত আর্থিক মূল্যের পরিমাণ প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ১৫০ কোটি টাকা। তাই ম্যাচটি না হলে আইসিসির পাশাপাশি এ দুদেশও যে ক্ষতির মুখে পড়বে, তা পরিষ্কার।

কেন্দ্রীয় রাজস্ব কমে যাওয়া মানে সদস্য বোর্ডগুলোর জন্য বরাদ্দ বণ্টনও কমে যাবে আইসিসির, যা কেবল ভারত ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয়। সহযোগী এবং ছোট পূর্ণসদস্য দেশগুলো, যারা আইসিসির অর্থপ্রদানের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, তারা তাৎক্ষণিকভাবে এই টানাটানির মধ্যে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে সম্প্রচার প্রতিষ্ঠান, আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), দুই দেশের খেলোয়াড়-কোচিং স্টাফ।

এসব ক্ষতি থেকে আরেকটু বিস্তারিত খুঁজলে দেখা যায়, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে সম্প্রচারকারী শুধু বিজ্ঞাপন থেকেই প্রায় ৩০০ কোটি রুপির (৪৫০ কোটি টাকা) বেশি আয় হারাবে। আইসিসির বার্ষিক রাজস্বের ৫.৭৫ শতাংশ পেয়ে থাকে পাকিস্তান। টাকার অঙ্কে যা ৩৪৫ কোটির বেশি। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে টান পড়তে পারে এই লভ্যাংশেও।

তবে পাকিস্তানের বিপক্ষে খেলা না হলে ভারতের ক্ষতির পরিমাণ খুব বেশি হবে না। কেননা, তাদের বড় আয় আইসিসি থেকে পাওয়া রাজস্বের ৩৮.৫ শতাংশের পাশাপাশি আইপিএল। ক্ষতির সম্মুখীন হবে সহ-আয়োজক শ্রীলঙ্কা। টুর্নামেন্টের আয়ের অংশও পাবে তারা। আর ভারত-পাকিস্তান ম্যাচ দেশটিতে হওয়ার কথা ছিল। এতে লঙ্কান ট্যুরিজম খাতে বড় প্রভাব পড়তে পারত। সঙ্গে ম্যাচের সাথে সার্বিক বিষয়াদি মিলিয়ে ব্যাপকভাবে লোকসানের শঙ্কা জেগেছে।

Tags: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপপাকিস্তানপিসিবিবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টস
Previous Post

মুন্সীগঞ্জে মার্কেট দখলের চেষ্টায় বিল্ডিং মালিককে কুপিয়ে হত্যা

Next Post

র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ

Next Post

র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ

সঞ্চয়পত্রে মুনাফায় উৎস কর কাটা নিয়ে যা জানালো এনবিআর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT