চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূর্যকুমারদের হাত না মেলানোকে ‘অপেশাদার’ বলছে পাকিস্তান

এশিয়া কাপ ২০২৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:58 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন ‘হ্যান্ডশেক’ বিতর্ক। এশিয়া কাপের ম্যাচের আগে-পরে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা, ঘটনায় পাকিস্তান হেড কোচ মাইক হেসন বলেছেন- হাত না মিলিয়ে ভারত অখেলোয়াড়সুলভ আচরণ করেছে।

গ্রুপপর্বের লড়াইয়ে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১২৭ রানের সংগ্রহ গড়ে দলটি। জবাবে ৭ উইকেট ও ২৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত। এই ম্যাচ ঘিরে এখন যত আলোচনা হাত না মেলানো প্রসঙ্গে।

গত এপ্রিলে কাশ্মীর ইস্যুতে সংঘাতের পর ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নতুন মোড় নিয়েছিল। এশিয়া কাপে দুদল মুখোমুখি হবে কিনা তা নিয়েও ছিল শঙ্কা। শেষপর্যন্ত গ্রুপপর্বে মুখোমুখি হলেও বিতর্ক পিছু ছাড়েনি।

টসের পর পাকিস্তান অধিনায়ক সালমান আলীর সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ শেষেও পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার ও শিভম দুবে। ভারতের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা সাজঘর থেকে নামেননি। অন্যদিকে পাকিস্তান দল ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অপেক্ষা করছিল মাঠে।

ড্রেসিংরুমে থাকা অন্য ভারতীয় ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরাও পাকিস্তানের কারো সঙ্গে হাত মেলাননি। ভারতের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চে ও সংবাদ সম্মেলনে আসেননি পাকিস্তান অধিনায়ক সালমান।

তবে সংবাদ সম্মেলনে আসা কোচ হেসন বলেছেন, ‘আমরা হাত মেলানোর জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু আমাদের প্রতিপক্ষ সেটা করেনি। আমরা ড্রেসিংরুমেও এগিয়ে গিয়েছিলাম। সেখানেও তারা দরজা বন্ধ করে দিয়েছে। এটা ভারত একেবারেই ঠিক করেনি। এটা খুবই অপেশাদার আচরণ।’

Tags: আরব আমিরাতএশিয়া কাপদুবাইপাকিস্তানভারতলিড স্পোর্টসসালমানসূর্যকুমার
Previous Post

নেপালে ‘জেন-জি’ আন্দোলনে পলাতক বন্দিরা ফিরে না এলে বিশেষ অভিযান

Next Post

ইসরায়েল ইস্যুতে আরব-মুসলিম দেশের বিশেষ সম্মেলনে বাংলাদেশ

Next Post
আন্তর্জাতিক সম্মেলনে আরব-মুসলিম দেশের প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল ইস্যুতে আরব-মুসলিম দেশের বিশেষ সম্মেলনে বাংলাদেশ

একটি ব্যক্তিকে অন্যজনের সাথে আবেগপূর্ণভাবে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালী, বরিশালের ভাষায় পারদর্শী অভিনেত্রী খুঁজছে 'ব্যাচেলর পয়েন্ট'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT