চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাস্তির ভয়ে এশিয়া কাপে পাকিস্তানকে ভিসা দিচ্ছে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 পূর্বাহ্ন 04, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
এশিয়া কাপে পাকিস্তান দলের খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো নেই ভারতের। আলোচনায় আসে দেশটির সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করছে ভারত। যদিও খেলার দুনিয়ায় সেটি সম্ভব হচ্ছে না। চলতি বছর ভারতের মাটিতে হতে চলা ছেলেদের হকি এশিয়া কাপে পাকিস্তান দলকে ভিসা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার। বিষয়টি আয়োজক ফেডারেশন হকি ইন্ডিয়াকেও (এইচআই) ইতিমধ্যে জানানো হয়েছে।

পাকিস্তানকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না দিলে নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত। এমন ভেবেই মূলত ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতীয় গণমাধ্যম বলছে, ‘সিদ্ধান্তটি নেয়া হয়েছে অলিম্পিক চার্টারের অনুসরণে, যা খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখতে বলে। ভারত যদি হকির দুই টুর্নামেন্টে পাকিস্তান দলের অংশগ্রহণ অনুমোদন না করত, তাহলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কর্তৃপক্ষের শাস্তির মুখোমুখি হতে হতো।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, একটি নির্দিষ্ট দলকে খেলার সুযোগ না দিলে বিশ্ব হকিতে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে থাকত ভারত। পাশাপাশি ভারত সরকার আগামী একযুগের মধ্যে কমনওয়েলথ গেমস ও অলিম্পিক গেমস আয়োজনের যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেটির ক্ষেত্রেও নেতিবাচক পরিস্থিতি তৈরি হতো। যে কারণে আগস্টের হকি এশিয়া কাপ ও নভেম্বরের জুনিয়র হকি বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণের বিষয়ে অভ্যন্তরীণ অনুমোদন দিয়েছে ভারত সরকার।

বিহারের রাজগিরে আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর হবে হকি এশিয়া কাপ। ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর হকি জুনিয়র বিশ্বকাপ হবে তামিলনাড়ুর মাদুরাইতে।

Tags: পাকিস্তানভারতলিড স্পোর্টসহকিহকি এশিয়া কাপ
Previous Post

ফিলিস্তিনে গণহত্যায় জড়িত যেসব প্রতিষ্ঠান

Next Post

রিয়াল-বার্সার দুই এল ক্ল্যাসিকো চূড়ান্ত, ফিরছে ন্যু ক্যাম্পে

Next Post
রিয়াল ও বার্সেলোনা খেলোয়াড়ের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল-বার্সার দুই এল ক্ল্যাসিকো চূড়ান্ত, ফিরছে ন্যু ক্যাম্পে

সবজির বাজারে বিভিন্ন ধরনের সবজি ও মাছের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেড়েছে মাছ ও সবজির দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT