চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ট্রফি বর্জন: দুদলের সাবেকরা যা বলছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেট দল ট্রফি জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনালের পর নানা নাটকীয়তায় ফাইনালের অনুষ্ঠান শেষ হয়েছে। ভারত ৫ উইকেটের বড় জয়ের পর শিরোপা নিতে মঞ্চে আসেনি। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা রানার্সআপের ডামি চেক নিয়েও দূরে ছুঁড়ে ফেলেছেন। ফাইনালে স্পোর্টসম্যানশিপের বাইরে রাজনৈতিক আচরণ করেছেন বেশি দুদল। এ নিয়ে কথা বলেছেন দুদলের সাবেক খেলোয়াড় ও ভারতীয় শিবসেনা নেতা।

পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার কামরান আকমল বলেছেন, ‘পাকিস্তান বোর্ডের এখনই ঘোষণা করা উচিত যে, আমরা আর কখনই ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। দেখা যাক আইসিসি বিষয়টি নিয়ে কী ব্যবস্থা নেয়। এর জন্য আর কোন ধরণের প্রমাণের প্রয়োজন আছে! কিন্তু বিসিসিআইয়েরই একজন আইসিসি পরিচালনা করছেন- সেখানে তিনি কি ব্যবস্থা নেবেন?’

এশিয়া কাপের শিরোপা অনুষ্ঠান নিয়ে বিরক্ত ভারতের সাবেক রবি শাস্ত্রী। ভারতীয় এক মাধ্যমে তিনি বলেন, ‘সমর্থকেরা এখন এখানে, হৈচৈ করছে, পরিবেশটা ফাইনাল খেলার যোগ্য। তারপরও আমরা আমরা ৪৫ মিনিট ধরে বসে আছি, কী হচ্ছে তা না জেনে। ব্যাপারটি হাস্যকর।’

ভারতের শিরোপা বর্জনের ব্যাপারে একহাত নিয়েছেন শোয়েব মালিক। তিনি বলেছেন, ‘শুধু দেখেন কি পরিমাণ চাপ নিতে হয়েছে এশিয়া কাপ জিততে। কেমন উত্তাপের মধ্যে তারা খেলেছে। তারা কঠোর পরিশ্রক করেছে। তারা এত পরিশ্রম কেন করেছে? এশিয়া কাপ এবং আসর জিততে! তারপর কি হল, তারা শিরোপা নিতেই আসল না। আজ তারা এভাবে উদযাপন করছে। কিন্তু কিছুদিন পর এটাই তাদের উপর চেপে বসবে।’

পাকিস্তানের সাবেক খেলোয়াড় বাজিদ খান বলেছেন, ‘এটা সীমাহীন একটি ব্যবস্থা। ভারত হ্যান্ডশেক করছে না। আমার মনে হয় যদি এশিয়া কাপ এভাবেই অনুষ্ঠিত হয়, তাহলে বিশ্ববাসীর কাছে কী বার্তা যাবে যে আপনি এই টুর্নামেন্ট খেলছেন? শত্রুতা কেবল বাড়ছে। এমনটা আগে কখনও হয়নি। ভারতীয়রা কাপটি পায় না।’

ভারতের শিরোপা বর্জনের ব্যাপারে সবচেয়ে বড় তোপটি মেরেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পিসিবি প্রধান মোহসিন নাকভীর সাথে করমর্দন করছেন এমন একটি ভিডিওর আংশিক প্রকাশ করেছেন তিনি। সেটি অবশ্য আসর শুরুর আগের একটি ভিডিও যেখানে যাদব নাকভির সাথে হ্যান্ডশেক করছেন।

ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে ভারতের হ্যান্ডশেক না করা নিয়ে তিনি লিখেছেন, ‘ক্যামেরার সামনে জাতীয়তাবাদের নাটক। যদি সত্যিই দেশপ্রেম আপনার রক্তে থাকত, তাহলে পাকিস্তানের সাথে মাঠে একসাথে হতেন না। শুরু থেকে শেষ পুরোটাই নাটক। ভারতীয় জনগণের সাথে খেলা হচ্ছে।’

‘বিজেপির ভুয়া দেশপ্রেমিক এবং ভক্তদের সম্পর্কে আমি জানি না, কিন্তু প্রকৃত দেশপ্রেমিকরা গতকাল ম্যাচটি দেখেনি। পিসিবি প্রধান নাকভির কাছ থেকে ট্রফি নাওনি, কিন্তু আমি একটা ভিডিও শেয়ার করেছি যেখানে দেখা যাচ্ছে ভারতীয় অধিনায়ক তাদের সাথে করমর্দন করছেন, চা খাচ্ছেন এবং ছবি তুলছেন। তুমি কি মনে কর জনগণ বোকা?’

Tags: এশিয়া কাপ-২০২৫এসিসিনাকভিপাকিস্তানভারতলিড স্পোর্টসশোয়েবসঞ্জয়সূর্যকুমার
Previous Post

মহাসপ্তমীর পূজায় আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা

Next Post

রাঙ্গামাটিতে মাইকিং করে যে বার্তা দিচ্ছে সেনাবাহিনী

Next Post
রাঙ্গামাটিতে সেনাবাহিনী মাইকিং করে বার্তা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে মাইকিং করে যে বার্তা দিচ্ছে সেনাবাহিনী

শোয়েব ও বিগ বিরের হাস্যরসপূর্ণ মুহূর্ত, ক্রিকেট ও ক্রিকেটারদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শোয়েবের ভুলে হাস্যরস, বিগ বির রসিকতা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT