চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে ভারতের ভিসা পেল পাকিস্তান দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 পূর্বাহ্ন 26, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে বাকি সপ্তাহ খানেক। আসরকে সামনে রেখে দলগুলো প্রস্তুত ভারতের বিমান ধরতে। তবে ভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতার কারণে ভিসা পেতে পাকিস্তান ক্রিকেট দলকে বেশ ভুগতে হয়েছে। শেষপর্যন্ত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির হস্তক্ষেপে বাবর আজমদের ভিসা মিলেছে।

ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত সরকার ভিসা দিতে দেরি করায় বিরক্তি প্রকাশ করে আইসিসিকে লিখিতভাবে বিষয়টি অবগত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর কয়েক ঘণ্টার মধ্যেই ভিসা দেয় ভারত। তাতে অবশ্য পাকিস্তানকে আগের পরিকল্পনা বাতিল করতে হয়।

বাবর আজমের দলের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে সরাসরি ভারতে যাবার সুযোগ না থাকায় দুবাইতে ক্যাম্প করে বিশ্বকাপ ভেন্যুতে যাওয়ার পরিকল্পনা ছিল। প্রস্তুতি ও এশিয়া কাপে ব্যর্থতার পর বিশ্বকাপের আগে নিজেদের মনোযোগ ঠিক রাখতেই দুবাইয়ে পুরো দলকে একত্র করতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। ভিসা জটিলতায় সেই পরিকল্পনা বাতিল করে পাকিস্তান।

বুধবার সকালে দুবাইয়ে উদ্দেশ্যে রওয়া দেবে পাকিস্তান দল। সেখানে ট্রানজিট প্রক্রিয়া শেষ করে ওইদিন সন্ধ্যায় ভারতের হায়দরাবাদে অবতরণ করবে।

হায়দরাবাদে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।

Tags: ওয়ানডে বিশ্বকাপ-২০২৩দুবাইপাকিস্তানবাবরভারতলিড স্পোর্টস
Previous Post

আবারও করোনার মতো ভয়ানক মহামারির শঙ্কা, চীনের বিজ্ঞানীর সতর্কতা

Next Post

‘সিনিয়র অ্যাডভোকেট’ পদমর্যাদা পেলেন ২৭ আইনজীবী

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, আইনজীবীদের জন্য গুরুত্বপূর্ণ স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

'সিনিয়র অ্যাডভোকেট' পদমর্যাদা পেলেন ২৭ আইনজীবী

প্রভাসের হাসিমুখের ছবি, বলিউড ও টলিউডে জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের পথের বাধা প্রভাস! 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT