চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে মাঝারি চ্যালেঞ্জ দিতে পারল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:51 অপরাহ্ন 22, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের পঞ্চম ম্যাচে স্বাগতিক ভারতকে মাঝারি চ্যালেঞ্জ দিতে পেরেছে টম ল্যাথামের নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলের অনবদ্য সেঞ্চুরি এবং রাচীন রবীন্দ্রের ৭৫ রানের সুবাদে ২৭৩ রান করেছে কিউই দলটি। আসরের প্রথম ম্যাচ খেলতে নেমে ৫ উইকেট শিকার করেছেন পেসার মোহাম্মদ শামি। ২৭৪ রান করলেই আসরে পাঁচে পাঁচ হবে রোহিত শর্মার দলের।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। চতুর্থ ওভারে ইনফর্ম ব্যাটার ডেভন কনওয়েকে প্রথম সাজঘরের পথ দেখান মোহাম্মদ সিরাজ। ৯ বল খেলে কোনো রান যোগ করতে পারেননি এ বাঁহাতি।

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা পেসার মোহাম্মদ শামি প্রথম বল করতে আসেন ইনিংসের নবম ওভারে। প্রথম বলেই বোল্ড করেন নিউজিল্যান্ডের আরেক ওপেনার উইল ইয়ংকে। ২৭ বলে ১৭ রানের ইনিংস খেলেন এ ডানহাতি।

চতুর্থ উইকেট জুটিতে বাঁহাতি রাচীন রবীন্দ্র ও ডানহাতি ড্যারিল মিচেল নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরান। দুজনে মিলে গড়েন ১৫২ বলে ১৫৯ রানের জুটি। ২৩তম ওভারে ফিফটি তুলে নেন রবীন্দ্র। এরপর ৭৫ রানে শামির স্বীকারে হন এ বাঁহাতি।

রাচীন রবীন্দ্র আউট হলেও থেমে যাননি ড্যারিল মিচেল, ফিফটির দেখা পেয়ে যান ২৭তম ওভারে। পরে সেটিকে সেঞ্চুরিতে পরিণত করেন। তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ইনিংসের শেষ ওভারে শামির বলে ক্যাচ আউট হন, খেলেন ১২৭ বলে ১৩০ রানের সর্বোচ্চ ইনিংস।

ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ শামি ১০ ওভারে ৫৪ রানে ৫টি এবং কুলদীপ যাদব ৭৩ রানে ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ধর্মশালানিউজিল্যান্ডভারতমিচেলরাচিনরোহিতল্যাথামশামি
Previous Post

২৮ তারিখ রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে: তথ্যমন্ত্রী

Next Post

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

Next Post
ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতাল শয্যা ও মশা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

বাংলাদেশ আওয়ামী লীগ পতাকা ও লোগো, সবুজ ও লাল রঙের সঙ্গে চারটি লাল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

কী থাকছে এবার আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT