চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-নেপাল ম্যাচের আগে ‘কৌশলগুলো’ পরীক্ষা করলেন ক্যাবরেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 অপরাহ্ন 07, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল কোচ ক্যাবরেরা মাঠে প্রশিক্ষণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই এবং নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের আগে সাতদিন অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। শুক্রবার জামাল ভূঁইয়ারা ফর্টিস এফসির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। ম্যাচটি দিয়ে আগামী দুই লড়াইয়ের কৌশলগুলো পরীক্ষা করে দেখেছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোন মিডিয়া সেশন ছিল না শুক্রবার। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় ফর্টিসের বিপক্ষে খেলা প্রস্তুতি ম্যাচের ফলাফল নিয়েও কোন কথা বলেননি ক্যাবরেরা। ম্যাচটি বাংলাদেশ দল ১-০ গোলে ‘হেরেছে’।

ভিডিওবার্তায় ক্যাবরেরা বলেছেন, ‘ভালো একটি প্রস্তুতি ম্যাচ ছিল। ফর্টিস ভালো চ্যালেঞ্জ করেছিল, তারা ভালো খেলেছে। উদ্দেশ্য ছিল নেপাল ও ভারতের বিপক্ষে আমাদের পরবর্তী দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য কৌশলগুলো একটু পরীক্ষা করে দেখা। খেলোয়াড়রা কিছুটা ক্লান্ত ছিল। আমরা ম্যাচ থেকে ইতিবাচক বিষয়গুলো নিয়েছি। শনিবার খেলোয়াড়দের ছুটি থাকলেও হোটেলে জিম সেশন হবে।’

নেপালের বিপক্ষে ১৩ নভেম্বরের পর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাই ম্যাচ খেলবে বাংলাদেশ। সবশেষ অ্যাওয়েতে সিঙ্গাপুরের বিপক্ষে আসরের শেষ ম্যাচটি খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের বিপক্ষে খেলে আন্তর্জাতিক সূচিকে এবছরের জন্য বিদায় বলবে জামাল ভূঁইয়ার দল।

Tags: এশিয়ান কাপক্যাবরেরানেপালফর্টিসবাফুফেবাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

গুলশান-বনানীতে আন্দালিভ পার্থের পক্ষে জাতীয় ছাত্রসমাজের র‌্যালি

Next Post

জাহানারার অভিযোগ নিয়ে যা বললেন মঞ্জুরুল

Next Post
জাহানারা ও মঞ্জুরুলের ছবি, আলোচনা ও প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহানারার অভিযোগ নিয়ে যা বললেন মঞ্জুরুল

বাংলাদেশ ক্রিকেটার ব্যাট হাতে প্রস্তুত, মাঠে খেলতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সরাসরি চুক্তিতে ঢাকা ক্যাপিটালসে সাইফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT