চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ার প্রথম দল হিসেবে ৪০০-এর বেশি করল ভারত

নারী ক্রিকেট দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 15, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় নারী ক্রিকেটাররা মাঠে, একজন ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমে দারুণ এক রেকর্ড গড়েছে ভারতের মেয়েরা। আগের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পর শেষ ম্যাচে এশিয়ার প্রথম দল হিসেবে ওয়ানডেতে চারশ’র বেশি রান করেছে স্মৃতি মান্দানার দল। আয়ারল্যান্ডকে জয়ের লক্ষ্য দিয়েছে ৪৩৬ রান।

এদিন ৫ উইকেট হারিয়ে ভারতের মেয়েরা করেছে ৪৩৫ রান, যা ওয়ানডেতে দলটির সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। আগের সর্বোচ্চ ছিল ৫ উইকেটে ৩৭০ রান। সবমিলিয়ে মেয়েদের ওয়ানডেতে এটি চতুর্থ সর্বোচ্চ রানের রেকর্ড।

টসে হারা আয়ারল্যান্ডকে বলে পাঠিয়ে ৭০ বলে সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক মান্দানা। ভারতের দ্রুততম সেঞ্চুরির মালিক বনে গেছেন। ভেঙেছেন নিয়মিত অধিনায়ক হারমানপ্রিত কৌরের ৮৭ বলে করা সেঞ্চুরির রেকর্ড। তার ৮০ বলে ১৩৫ রানের ইনিংসে ১২ চার এবং ৭ ছক্কা ছিল।

মান্দানার সঙ্গী প্রতীকা রাওয়াল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১০০ বলে সেঞ্চুরির পর ১২৯ বলে ১৫৪ করে আউট হন তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহে তার আগে আছেন দুজন ভারতীয়, দীপ্তি শর্মা ১৮৮ এবং হারমানপ্রিত কৌর অপরাজিত ১৭১ রানে।

মান্দানা এবং প্রতীকা রাওয়ালের ওপেনিং জুটিতে আসে ২৩৩ রান, যা ওয়ানডের ওপেনিংয়ে ভারতের তৃতীয় সর্বোচ্চ। ১৩তম ওভারে ভারতের দলীয় শতরান আসে, এ দুই ব্যাটারের থেকে যা ষষ্ঠ ইনিংসের মধ্যে চতুর্থবার শতরানের উদ্বোধনী জুটি।

নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৩৫ রান করেছে ভারত। ফিফটি করেছেন উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ।

Tags: আয়ারল্যান্ডদীপ্তিভারতমান্দানারিচালিড স্পোর্টসহারমনপ্রিত
Previous Post

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের জন্য শিক্ষার্থীদের ‘হেদায়েত সভা’

Next Post

ইংল্যান্ডকে সুপার ওভারে হারিয়ে বিশ্বকাপের অপেক্ষায় বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দল জেতার পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডকে সুপার ওভারে হারিয়ে বিশ্বকাপের অপেক্ষায় বাংলাদেশ

পরিত্যক্ত কার্যালয়ে লাশ পড়ে আছে, চারপাশে লোকজন অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে থেকে যুবকের লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT