ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। প্রথম দফায় একশ’র বেশি আসনে ভোটগ্রহণ হলেও দ্বিতীয় দফায় হচ্ছে ১৩টি রাজ্যের ৮৮টি আসনে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৬টা পর্যন্ত। দ্বিতীয় দফার ভোটে রাহুল গান্ধীসহ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।








