চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল দুটিই ভারতের, ড্র করলো কুয়েত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 অপরাহ্ন 27, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলতে মাঠে বাংলাদেশ ও কুয়েতের খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল কুয়েত ও ভারত। গ্রুপপর্বে ভারত-কুয়েত ম্যাচটি ছিল দুই দলের শ্রেষ্ঠত্বের লড়াই। ম্যাচজুড়ে এগিয়ে ছিল ভারত। যোগ করা সময়ে নিজেদের জালে বল পাঠিয়ে কুয়েতকে সমতায় ফেরায় সুনীল ছেত্রীর দল। ড্র করায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কুয়েত। দিনের আরেক ম্যাচে নেপালের বিপক্ষে হেরে শূন্য হাতে ফিরেছে পাকিস্তান।

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে কুয়েতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ভারত। ভারতকে লিড এনে দেন সুনীল ছেত্রী। আর নিজেদের জালে বল পাঠিয়ে কুয়েতকে সমতায় ফেরান আনোয়ার আলী।

অন্য ম্যাচটিতে পাকিস্তানকে ১-০ গোলে হারায় নেপাল। নেপালের হয়ে গোলটি করেছেন আশিস চৌধুরী।

গ্রুপপর্বে দুই জয় ও এক ড্রয়ে সমান ৭ পয়েন্ট অর্জন করেছে ভারত ও কুয়েত। তিন ম্যাচে মোট ৮টি গোল দিয়েছে কুয়েত, ভারত দিয়েছে ৭টি। এতে শীর্ষস্থান টিকে থাকল কুয়েতের, দুইয়ে ভারত। এক জয়ে তিন পয়েন্ট নিয়ে আসর শেষ করেছে নেপাল। আর তিন হারে পাকিস্তানের আসর শেষ হয়েছে শূন্য হাতে।

মঙ্গলবার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কুয়েত। ছেড়ে কথা বলেনি ভারতও। প্রথমার্ধের যোগ করা সময়ে ভারতকে লিড এনে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ভারতকে হতাশ করেন আনোয়ার আলী। আল ব্লুশির ক্রস বাঁ প্রান্ত দিয়ে প্রতিহত করতে গিয়ে বল জালে জড়ান তিনি। এতে সমতায় ফেরে কুয়েত। শেষ অবধি ম্যাচ শেষ ১-১ গোল সমতায়।

বিকেল চারটায় হওয়া অন্য ম্যাচটিতে বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল পাকিস্তানের। ভালো ফিনিশিংয়ের অভাবে পায়নি জালের দেখা। ৮০ মিনিটে আশিস চৌধুরীর দারুণ এক ভলি শটে এগিয়ে যায় নেপাল। শেষ অবধি তিন পয়েন্ট নিশ্চিত করে স্বস্তির জয় পায় নেপাল।

Tags: কুয়েতছেত্রীনেপালপাকিস্তানভারতলিড স্পোর্টস
Previous Post

শনিবার পর্যন্ত বন্ধ থাকবে টেকনাফ স্থলবন্দর

Next Post

অবৈধ আইপিটিভির বিরুদ্ধে অভিযান: তথ্যমন্ত্রীকে অ্যাটকোর অভিনন্দন

Next Post
অ্যাটকোরের লোগো, টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ আইপিটিভির বিরুদ্ধে অভিযান: তথ্যমন্ত্রীকে অ্যাটকোর অভিনন্দন

মুজদালিফায় হাজিরা জড়ো, হজের আনুষ্ঠানিকতা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা: মুজদালিফায় জড়ো হচ্ছেন হাজিরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT