চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে যা ঘটছে তা নিয়ে ভারত উদ্বিগ্ন: রণধীর জয়সওয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত বাংলাদেশের দ্রুত নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করেনি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে সমস্যা আছে এবং বাংলাদেশে যা ঘটছে তা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি’ এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

প্রশ্নের উত্তরে জয়সওয়াল আরও বলেন, ‘গত কয়েক মাস ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে কী হচ্ছে, তা আমরা সবাই ভালোভাবে জানি। প্রকৃতপক্ষে, এ মাসের শুরুতে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলোচনায়ও এটি উঠেছিল।’

অরপদিকে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে, বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় না করে তোলে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেন। সেসময় সার্কের বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছিল।’

তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার সবাই জানে যে, কোন দেশ এবং কোন ধরনের কার্যকলাপ সার্ককে বাধাগ্রস্ত করার জন্য দায়ী।’

‘পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় না করে তোলে’, বলেন রণধীর জয়সওয়াল।

সাংবাদিকের আরেক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, ‘আমরা কয়েকজন উপদেষ্টার মন্তব্য এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের ওপর এর প্রভাব কী পড়তে পারে তা পর্যবেক্ষণ করেছি। (মন্তব্যগুলো) অবশ্যই সহযোগিতামূলক নয়। নির্দিষ্ট মন্তব্যের প্রভাব কী হতে পারে তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাবা উচিত।’

Tags: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়রণধীর জয়সওয়াল
Previous Post

খিলগাঁওয়ে স’মিলে আগুন ছড়িয়ে পড়ছে

Next Post

যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সেদেশের ভাষার দিকে সবাই ঝুঁকবে: ড. ইউনূস

Next Post
ড. ইউনূস বাংলাদেশের অর্থনীতি ও ভাষার গুরুত্বের উপর বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সেদেশের ভাষার দিকে সবাই ঝুঁকবে: ড. ইউনূস

কুয়েটের ঘটনায় শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েটের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT