চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত নিরপেক্ষ না, শান্তির পক্ষে: জেলেনস্কিকে মোদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 পূর্বাহ্ন 24, আগস্ট 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত ও ইউক্রেনের নেতাদের মধ্যে বৈঠক, শান্তি ও সহযোগিতা আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে কূটনৈতিক পদ্ধতিতে যুদ্ধ থামানোর পরামর্শ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন: পুতিনের সঙ্গে বসুন, আমি যুদ্ধ থামাতে সাহায্য করব।

তিনি বলেন: ভারত নিরপেক্ষ না, শান্তির পক্ষে।

এনডিটিভি জানিয়েছে, গতকাল (২৪ আগস্ট) স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বৈঠকে অংশ নিয়ে মোদি তাকে বলেন, কোন সমস্যার সমাধান যুদ্ধ করে পাওয়া যায় না। সমাধান হবে মুখোমুখি কথাবার্তা এবং কূটনীতির মাধ্যমে। যুদ্ধে সময় নষ্ট না করে, তাই সেই পথেই হাঁটা উচিত।

রাশিয়া সফরে পুতিনকেও একই কথা বলেছেন জানিয়ে তিনি বলেন, আমরা বরাবর যুদ্ধ থেকে দূরে থেকেছি। তার মানে আমরা নিরপেক্ষ নই। আমরা শান্তির পক্ষে। আমরা বুদ্ধ এবং গান্ধীর দেশের মানুষ। আমি এখানে শান্তির বার্তা নিয়ে এসেছি। আমি পুতিনের মুখের ওপর বলেছিলাম, এটা যুদ্ধের সময় নয়। যুদ্ধক্ষেত্রে এখন সমাধান পাওয়া সম্ভব নয়।

জেলেনস্কিকে মোদি আরও বলেছেন, আমি আপনাকে আশ্বস্ত করে বলছি, শান্তি স্থাপনের জন্য সক্রিয় ভূমিকা নিয়ে প্রস্তুত ভারত। আমি যদি এখানে ব্যক্তিগত ভাবে কোন ভূমিকা নিতে পারি, সেটাও করব। আমি বন্ধু হিসেবে আপনাকে সেই বিষয়ে আশ্বস্ত করতে চাই। ইউক্রেন এবং রাশিয়ায় শান্তির সূর্যোদয় দেখতে চাই।

প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই বৈঠকের পর জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, একটি ইতিহাস তৈরি হল। ইউক্রেনের স্বাধীনতার পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী এই দেশে পা রাখলেন। ইউক্রেনের জাতীয় সার্বভৌমত্বকে সমর্থন করে ভারত। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, জাতিসংঘ নির্ধারিত নিয়মের অনুসরণ সবার করা উচিত।

উল্লেখ্য, মোদির এই সফরে ভারত এবং ইউক্রেনের মধ্যে মোট চারটি বিষয়ে চুক্তি হয়েছে। তার মধ্যে চিকিৎসা, কৃষি, মানবিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বিষয় রয়েছে। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য, কৌশলগত আংশীদারি, প্রযুক্তিগত এবং প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও কথা হয়েছে।

Tags: ইউক্রেনজেলেনস্কিভারতমোদি
Previous Post

ক্রিকেটকে বিদায় বলে দিলেন ধাওয়ান

Next Post

ভয়ঙ্কর বন্যার সাক্ষী হলো ফেনীবাসী

Next Post
ফেনীবাসীর ভয়ঙ্কর বন্যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়ঙ্কর বন্যার সাক্ষী হলো ফেনীবাসী

জার্মানির উৎসব সমাবেশে ছুরিকাঘাতে আহত ও নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির উৎসব সমাবেশে হামলা, ছুরিকাঘাতে নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT