চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে ৪ রানে আইরিশদের হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:18 পূর্বাহ্ন 29, জুন 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দলের খেলোয়াড়রা মাঠে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপক হুদার ১০৪ ও সাঞ্জু স্যামসনের ৭৭ রানের ইনিংসে ভর করে টসে জিতে আগে ব্যাট করা ভারত স্কোরবোর্ডে তুলেছিল ৭ উইকেটে ২২৫ রান। তখন কারোর কল্পনাতেও ছিল না এমন অবস্থায় জয়ের কাছে পৌঁছে যাবে আয়ারল্যান্ড।

শেষ বলে তখন দরকার ছিল ৬ রান। উমরান মালিকের বলে মার্ক অ্যাডাইর ১ রানের বেশি তুলতে না পারায় ৫ উইকেটে ২২১ রানে থামে আইরিশরা। ৪ রানে হারলেও হৃদয় জিতেই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

মঙ্গলবার ডাবলিনে হওয়া ম্যাচে বড় সংগ্রহ পেলেও ভারতের শুরুটা ভালো হয়নি। ওপেনিংয়ে নামা উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষাণ ৩ রান করেই ক্রিজ ছাড়েন। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার স্যামসনকে নিয়ে ঝড় তোলেন হুদা। ১৭৬ রানের বিশাল জুটি গড়ে তারা বিশ্বরেকর্ডের মালিক বনে যান। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দ্বিতীয় উইকেটে এটাই সবচেয়ে বেশি রানের জুটি।

অ্যাডাইরের বলে স্যামসন বোল্ড হলে ভাঙে জুটি। মাঠ ছাড়ার আগে ২৭ বর্ষী এই ক্রিকেটার ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কার মারে খেলেন ৭৭ রানের ইনিংস।

এরপরই ১৮তম ওভারের প্রথম বলে টি-টুয়েন্টিতে সেঞ্চুরি তুলে নেন দীপক হুদা। দুই বল পর সূর্যকুমার যাদব ১৫ রান করে ফেরেন। একই ওভারের জশ লিটলের করা শেষ বলে অ্যান্ডি ৮ ম্যাকব্রাইনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হুদা। তখন তার নামের পাশে জ্বলজ্বল করছিল ১০৪ রান। ৫৭ বলে ৯ চার, ৬ ছক্কা ও ১৮২.৪৫ স্ট্রাইক রেটে তিনি এই ঝড়ো ইনিংস খেলেন।

হার্দিক পান্ডিয়া ১৩ রানে অপরাজিত থাকলেও দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল ও হার্শাল প্যাটেল শূন্য রানে ড্রেসিংরুমে ফিরলে ভারত ২২৫ রানে থামে।

৪ ওভারে ৪২ রান খরচায় অ্যাডাইর নেন ৩ উইকেট। দুটি করে উইকেট পান জশ লিটল ও ক্রেইগ ইয়াং।

বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোটেও ঘাবড়ে যায়নি আইরিশরা। পাওয়ার প্লে থেকেই তারা দিতে থাকে পাল্টা জবাব। ১৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪০ রান করে ফেলেন পল স্ট্রার্লিং। তিনি রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হওয়ার আগে অ্যান্ডি বালবির্নির সঙ্গে ওপেনিং জুটিতে যোগ করেন ৭২ রান। রানের খাতা না খোলা গ্যারেথ ডেলানি রান আউট হন হার্দিক পান্ডিয়ার দারুণ থ্রোতে, পরের গল্পটা আইরিশ ব্যাটিং ঝড়ের।

৩৭ বলে ৩ চার ও ৫৪ ছক্কায় ৬০ রান করা বালবির্নি হার্শালের হাতে ধরা পড়েন। দলীয় ১৪২ রানের মাথায় লোরকান টাকারের ক্যাচ নেন দ্বাদশ খেলোয়াড় যুজবেন্দ্র চাহাল। টাকারকে শিকার বানিয়ে নিয়ে প্রথম আন্তর্জাতিক উইকেটের দেখা পান টিম ইন্ডিয়ার পেস সেনসেশন উমরান মালিক।

হ্যারি টেকটর ৩৯ রান করে রানের গতি কমাতে দেননি। এরপর ষষ্ঠ উইকেটে জর্জ ডর্করেল ও অ্যাডাইর মারমুখী ব্যাটিংয়ে উত্তেজনার পারদ উপরে উঠিয়ে দেন। হার্শাল প্যাটেলের ১৯তম ওভারে ১৪ রান এলে শেষ ওভারে আইরিশদের দরকার পড়ে ১৭ রান।

উমরান মালিকের শেষ ওভারের প্রথম বলে রান না এলেও পরের বলেই হয় নো বল। ফ্রি হিটে চার মারেন অ্যাডাইর। পরের বলে অ্যাডাইর আবারো চার মারলে সমীকরণ দাঁড়ায় ৩ বলে ৮ রান। পরের তিন বল উমরান মাথা ঠাণ্ডা রেখে নিয়ন্ত্রিত লাইনে করায় পরের ২ বলে ২ রানের বেশি আয়ারল্যান্ড করতে পারেনি। শেষ বলে তাই দরকার ছিল ৬ রান। অ্যাডাইর এক রানের বেশি নিতে না পারায় ভারত ৪ রানের রুদ্ধশ্বাস জয় পায়।

Tags: টি-টুয়েন্টিভারত-আয়ারল্যান্ডলিড স্পোর্টসস্যামসনহুদা
Previous Post

এবার প্রবাসীদের নিয়ে গাইলেন বাবু

Next Post

হুদা-স্যামসন জুটির বিশ্বরেকর্ড

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা জুটির বিশ্বরেকর্ডের জন্য একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হুদা-স্যামসন জুটির বিশ্বরেকর্ড

বিষপ্রয়োগে মৃত ঘুঘু ও আহত ঘুঘু, চাঁদপুরের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে বিষ দিয়ে অর্ধশতাধিক ঘুঘু হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT