চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের পরের লক্ষ্য জানিয়ে দিলেন সূর্যকুমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:33 পূর্বাহ্ন 09, মার্চ 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম দল হিসেবে ঘরের মাঠে এবং ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। টি-টুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি তিনবারের শিরোপাজয়ী দেশ এখন তারা। ওয়ানডে এবং টি-টুয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রিফি কিংবা এশিয়া কাপ, সবকটি বৈশ্বিক টুর্নামেন্টের সেরার মুকুট আছে তাদের ঝুলিতে। এবার চাওয়া অলিম্পিকে স্বর্ণপদক, ট্রফি হাতে এমন জানালেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

ভারতকে তৃতীয় টি-টুয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতানোর পর সূর্যকুমারদের এখন লক্ষ্য, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে স্বর্ণপদক জেতা। আহমেদাবাদে ফাইনালের পর তিনি বলেছেন, ‘এখন আমাদের পরবর্তী লক্ষ্য হল অলিম্পিকের স্বর্ণপদক এবং সেই লক্ষ্যেই আমরা দল হিসেবে কাজ করে যাব। ভুলে গেলে চলবে না, একই বছর টি-টুয়েন্টি বিশ্বকাপও আছে।’

‘গত একমাসের যাত্রাটা অসাধারণ ছিল। যদিও শুরুটা প্রত্যাশামতো হয়নি, কিন্তু খেলাধুলায় এটা স্বাভাবিক। পুরো যাত্রাপথ এপর্যন্ত খুবই বিশেষ ছিল এবং দল হিসেবে আমরা যা অর্জন করেছি তা সবার সামনেই রয়েছে (ট্রফি)। এতে আমি খুবই খুশি।’

২০২৮ অলিম্পিকে ক্রিকেটে ছেলে ও মেয়েদের দুই বিভাগে ৬টি করে দল পদকের জন্য লড়বে। প্রতিযোগিতা ১৪ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার অনুমতি দেয়ার পর ১৯০০ সালের পর এই প্রথম আবারও অলিম্পিকে ক্রিকেট ফিরছে।

আইসিসির টি-টুয়েন্টি র‍্যাঙ্কিং অনুযায়ী, ছেলে ও মেয়েদের দুই বিভাগে এশিয়া অঞ্চল থেকে ভারতের যোগ্যতা অর্জনের বিষয়টি প্রায় নিশ্চিত। সব ম্যাচ অনুষ্ঠিত হবে পোমোনা শহরের ফেয়ারগ্রাউন্ড স্টেডিয়ামে, যা লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে একটি অস্থায়ীভাবে নির্মিত স্টেডিয়াম।

ভারত বর্তমানে ছেলেদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-টুয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। অধিনায়ক বলেছেন, ‘২০২৪ সালের পর সবকিছু বদলে গেছে। আমরা ২০২৪ সালে ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছিলাম এবং সেখান থেকে বুঝেছিলাম এই দলকে সামনে এগোতে হলে কীভাবে খেলতে হবে। এরপর থেকে যাত্রাটা অসাধারণ হয়েছে। আমরা ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, আবারও ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছি। ২০২৬ সালে ঘরের মাঠে দর্শকদের সামনে বিশেষ কিছু করতে চেয়েছিলাম। আমরা চাই ২০২৭, ২০২৮, ২০২৯ সালেও এই ধারাবাহিকতা বজায় রাখতে এবং কখনও না থামতে।’

Tags: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারতলস এঞ্জেলেসলিড স্পোর্টস
Previous Post

ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

Next Post

মুন্সিগঞ্জে ঘুমন্ত মানুষদের ওপর গুলি, শিশু-বৃদ্ধসহ গুলিবিদ্ধ ১৬

Next Post
ছবি: প্রতিনিধি

মুন্সিগঞ্জে ঘুমন্ত মানুষদের ওপর গুলি, শিশু-বৃদ্ধসহ গুলিবিদ্ধ ১৬

ছবি: বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর ।

৭ মার্চ নিয়ে ফেসবুক পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে মারধর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT