চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারের সমাধান পেল ভারত? গাঙ্গুলি যা বলছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:31 অপরাহ্ন 21, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের জন্য দল দিয়েছে ভারত। টপঅর্ডারের চারে ব্যাট করবে কে, সেটি নিয়ে গত কিছুদিন অনেক জলঘোলা হয়েছে। সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলছেন, এ জায়গায় বিরাট কোহলি, লোকেশ রাহুল বা শ্রেয়াস আয়ারের যেকেউ ব্যাট করতে পারবে। ভারতের সে সুযোগ রয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি গাঙ্গুলির মতে, কে কোথায় ব্যাট করবে সে সংক্রান্ত কোনো ‘ধরাবাঁধা নিয়ম নেই’ এবং প্রতিটি খেলোয়াড়েরই বিষয়টিতে নমনীয় থাকা উচিত।

‘চার শুধুমাত্র একটি নাম্বার, যেকেউ এখানে মানাতে পারে। আমি সত্যিই মনে করি না কেউ ওপেনার হয়েই জন্ম নেয়, অথবা তিন বা চারের জন্য। ওয়ানডেতে আমি মিডল অর্ডারে ব্যাট করতাম এবং অধিনায়ক টেন্ডুলকারের সময় আমাকে ওপেন করার জন্য বলা হয়। বিশ্বসেরা শচীন যখন খেলা শুরু করে তখন তিনি ছয়ে ব্যাট করতেন।’

‘সুতরাং চার নম্বরে যেকেউ ব্যাট করতে পারে। চারের জন্য কোহলি আছে, আয়ার একবার এশিয়া কাপে ভালো করেছিল, রাহুলও আছে। ভারতের প্রচুর প্রতিভা রয়েছে এটার জন্য।’

‘আমাদের জিজ্ঞাসা করতে থাকে এটা নেই, ওটা নেই, কিন্তু আমি মনে করি আমাদের প্রচুর আছে, এটাই সমস্যা। চার নম্বরের জন্য রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা এবং নির্বাচকদের উচিত একজনকে নির্বাচিত করা এবং বিশ্বকাপ পর্যন্ত তাকে দিয়ে চালিয়ে যাওয়া।’ পরামর্শ গাঙ্গুলির।

ভারতের অন্যতম সফল অধিনায়কের মতে, ‘ব্যাটিংয়ে একটা নাম্বার খুব বেশি পার্থক্য গড়তে পারবে না, কারণ চার নাম্বার দিয়ে আপনি বিশ্বকাপ জয় করতে পারবেন না। এখানে ধরাবাঁধা কোনো নিয়ম নেই যে কোনো একজনকেই লাগবে। যেটা প্রয়োজন তা হল, একজনের বিষয়ে সিদ্ধান্তে আসা এবং ওই জায়গায় তাকে খেলানো।’

আসছে অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপের আয়োজন করবে ভারত। ২০১১ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল দেশটি, সেবার তারা চ্যাম্পিয়নও হয়। ভারত ধোনির অধীনে ২০১২ সালে সর্বশেষ আইসিসির ট্রফি জিতেছিল এবং সেটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি।

Tags: আইসিসিআয়ারএশিয়া কাপকোহলিগাঙ্গুলিচ্যাম্পিয়ন্স ট্রফিটেন্ডুলকারদ্রাবিড়ধোনিভারতরাহুলরোহিতলিড স্পোর্টস
Previous Post

সিরিয়ার বিদ্রোহী ঘাঁটিতে রাশিয়ার বিমান হামলায় নিহত ৮

Next Post

আলকারাজকে হারিয়ে জার্সি ছিঁড়লেন জোকোভিচ

Next Post
জোকোভিচের জার্সি ছিঁড়ে উল্লাস, খেলার মাঠে আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

আলকারাজকে হারিয়ে জার্সি ছিঁড়লেন জোকোভিচ

সড়ক দুর্ঘটনায় অটোরিকশা উল্টে গেছে, আহত ও নিহতের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT