চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষক আন্দোলন দমনে স্টেডিয়ামকে অস্থায়ী কারাগার বানালো ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভারতীয় স্টেডিয়ামকে অস্থায়ী কারাগার হিসেবে ব্যবহার করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দিল্লিতে চলমান কৃষক আন্দোলন দমনের জন্য হরিয়ানার দুটি স্টেডিয়ামকে অস্থায়ী কারাগারে রূপান্তর করা হয়েছে। কৃষকরা তাদের আন্দোলনে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে তাদের গ্রেপ্তার করে অস্থায়ী কারাগারে পাঠানো হবে।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত মঙ্গলবার দিল্লিতে কৃষকদের আন্দোলনের জন্য হরিয়ানায় দুটি বড় স্টেডিয়ামকে অস্থায়ী কারাগারে রূপান্তরিত করে ভারত সরকার। হরিয়ানার চৌধুরী দলবীর সিং ইনডোর স্টেডিয়াম এবং গুরু গোবিন্দ সিং স্টেডিয়ামকে অস্থায়ী কারাগারে রূপান্তর করা হয়। আন্দোলনে বাঁধা সৃষ্টি করতে দিল্লির অনেক জায়গায় কংক্রিট দিয়ে দেয়াল তৈরি করা হয়েছে। সীমান্তে রাস্তায় কাঁটাতারের বেড়া এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার ১২ ফেব্রুয়ারি কৃষক ইউনিয়নগুলোকে তাদের দাবি উপস্থাপনের জন্য আরও একটি বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে। বিরোধী দল এবং কৃষক গোষ্ঠির ব্যক্তিবর্গ তাদের সীমান্ত এলাকা অবরোধ করার তীব্র সমালোচনা করেছে।

সম্মিলিত কৃষক সমিতিগুলো উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাব থেকে ফসলের ন্যূনতম মূল্য (এমএসপি) নিশ্চিত করার লক্ষ্যে একটি আইন প্রণয়নসহ তাদের দাবিগুলো মেনে নেয়ার জন্য আন্দোলনের ডাক দিয়েছে।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সীমান্তে রাস্তা অবরোধে সমালোচনা করে একটি ভিডিও বার্তায় বলেন, কৃষকের পথে পেরেক বা কাঁটা বিছানো কি ‘অমৃতকাল’ নাকি ‘অন্যায়কাল’? সম্মিলিত কিষাণ মোর্চা (এসকেএম) ও রাস্তা অবরোধের প্রতিবাদ জানিয়ে ড. এস কে এম নেতা জগজিৎ সিং বলেছেন, পরিস্থিতি খারাপ হলে সম্পূর্ণ দায়ভার নিতে হবে সরকারকে।

সরকার ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৭টি জেলা, আম্বালা, কুরুক্ষেত্র, কাইথাল, জিন্দ, হিসার, ফতেহাবাদ এবং সিরসাতে মোবাইল, ইন্টারনেটসহ যোগাযোগের সকল পরিষেবা বন্ধ রেখেছে।

Tags: কারাগারকৃষক আন্দোলনদিল্লিভারত
Previous Post

বাংলাদেশ দেউলিয়া হয়ে যায়নি: অর্থমন্ত্রী

Next Post

জননিরাপত্তায় আনসার বাহিনীকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী জননিরাপত্তায় আনসার বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জননিরাপত্তায় আনসার বাহিনীকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

জনতার সমাবেশে ইমরান খান ও বিলাওয়াল ভুট্টোর ছবি দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌথ সরকার গঠনে শাহবাজ শরীফ ও বিলাওয়াল ভুট্টোর বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT