ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে পড়ে কমপক্ষে ১শ’ ৪১ জনের মৃত্যু হয়েছে। ১শ’ ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুজরাটের এই ঝুলন্ত সেতুটির সংস্কার কাজ শেষে মাত্র ৫ দিন আগেই নতুন করে উদ্বোধন করা হয়।








