চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বসেরা ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 অপরাহ্ন 29, জানুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারত ক্রিকেট দল বিশ্বকাপ জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পদযাত্রা এবারই। প্রথম আসরে নিজেদের দাপট জানিয়ে দিল ভারত। ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে আনলো শেফালি বার্মার দল।

রোববার অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের ফাইনালে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিয়ে পাঠায় ভারত। বোলাদের দাপটে ১৮তম ওভারের প্রথম বলে মাত্র ৬৮ রানে ইনিংস শেষ করে ইংলিশ তরুণীরা। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে ৩৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে শেফালি-তৃষারা।

পচেফস্ট্রুমে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ইংল্যান্ড। এরপর চতুর্থ ওভারে দলীয় ১৬ রানে আরও দুই উইকেট হারাতে হয়। ইংলিশ ক্যাম্পে ব্যাটিং বিপর্যয় আরও বৃহৎ আকার ধারণ করে ২২ রানে চতুর্থ উইকেট হারানোর পর।

সতীর্থ চার্স পাভেলিকে নিয়ে দলের বিপর্যয় কাটানোর চেষ্টা করেন রায়ানা ম্যাকডোনাল্ড। ১৭ রানের জুটি গড়ার পর পাভেলি সাঁজঘরে ফেরেন। এরপর বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি রায়ানা। দলীয় ৪৩ রানে আউট হন তিনি। ২৪ বলে করেন ১৯ রান।

১৪তম ওভারের ৫ম বলে ৭ম উইকেট হারায় ইংল্যান্ড। ৫ বলে চার রান করে ফেরেন জোশি গ্রোবেস। দুই বল পরেই শেফালি বার্মার শিকার হন হান্নাহ বাকের।

দলীয় ৬৮ রানে মান্নাত কেশবের শিকার হয়ে ২৫ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন আলেক্সা স্টোনহাউস। ১৮তম ওভারের প্রথম বলে সোফিয়াকে আউট করে ৬৮ রানে ইংলিশদের ইনিংস থামান সোনাম যাদব।

ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন তিতাস সাধু, অর্চনা দেবী, পার্শ্ববী চোপড়া।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা উড়ন্ত হয়নি ভারতের। দলীয় ১৬ রানে আউট হন অধিনায়ক শেফালি বার্মা। চতুর্থ ওভারে তৃতীয় বলে দলীয় ২০ রানে সাঁজঘরে ফেরেন আরেক ওপেনার শ্বেতা শেহরাওয়াত।

এরপর ৪৬ রানের জুটি গড়েন সৌম্য তিওয়ারি ও গোঙ্গাদি তৃষা। জয়ের ভিত গড়ে দিয়ে ৬৬ রানে আউট হন তৃষা। ২৯ বলে ২৪ রান করেন তিনি।

চতুর্থ উইকেট জুটিতে হৃষিতা বসুকে সঙ্গে করে ৭ উইকেট ও ৩৬ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন সৌম্য। ৩৭ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন সৌম্য।

ইংল্যান্ডের পক্ষে হান্নাহ বেকার, গ্রেস স্ক্রিভেনস ও আলেক্সা স্টোনহাউস নেন ১টি করে উইকেট।

আসরে সর্বোচ্চ ২৯৭ রান করেন ভারতের শ্বেতা শেহরাওয়াত। সর্বোচ্চ ১২ উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ার ম্যাগি ক্লার্ক।

Tags: অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপইংল্যান্ডচ্যাম্পিয়নভারতলিড স্পোর্টস
Previous Post

মালামাল বোঝাই কার্গো বোট উধাও, ব্যবসায়ীদের ধর্মঘট

Next Post

কোটালীপাড়ায় প্রতিবেশীর জায়গা দখল করে বসতবাড়ি নির্মাণ

Next Post
কোটালীপাড়ায় নির্মাণাধীন ভবনের কাজ চলছে, নির্মাণাধীন স্থানের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটালীপাড়ায় প্রতিবেশীর জায়গা দখল করে বসতবাড়ি নির্মাণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকা মার্কার নেতা চিত্রনায়ক মোশাররফ করিম. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করতে প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT