চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের টেস্ট দলে চমক, নেই শামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 পূর্বাহ্ন 13, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, একজন ব্যাটসম্যান হাতে ব্যাট ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটির জন্য দল দিয়েছে ভারত। চোটের কারণে নেই মোহাম্মদ শামি, আছে চমকও। দুই উইকেটরক্ষক-ব্যাটার লোকেশ রাহুল ও কেএস ভরত দলে থাকার পরও উত্তর প্রদেশের উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেলকে রেখে দল দিয়েছে ভারতীয় বোর্ড।

ইংলিশদের বিপক্ষে ১৬ সদস্যের দলে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা এবং ডেপুটি জাসপ্রীত বুমরাহ। দলে ফিরেছেন স্পিনার কুলদ্বীপ যাদব ও অক্ষর প্যাটেল। সঙ্গে স্পিন-অলরাউন্ডার হিসেবে আছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

গত মৌসুমে আইপিএল অভিষেক হয়েছিল ২২ বর্ষী জুরেলের। খেলেছেন ইমার্জিং দলের হয়েও। এবারই প্রথম জায়গা করে নিলেন জাতীয় দলে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫টি ম্যাচ খেলেছেন, ১৫ ম্যাচের ১৯ ইনিংসে ৪৬.৪৭ গড়ে ৭৯০ রান করেছেন, সেঞ্চুরি করেছেন একটি।

বিশ্বকাপে ভারতের হয়ে আলো ছড়ানো শামি বাদ পড়েছেন চোটের কারণে। অ্যাঙ্কেলের চোটে তিনি সাউথ আফ্রিকা সফরেও যেতে পারেননি। দুই ম্যাচের ওই টেস্ট সিরিজে তাকে দলে রাখা হলেও ফিট হতে না পারায় শেষপর্যন্ত যেতে পারেননি।

শামির বদলে সাউথ আফ্রিকা সফরে থাকা আভেশ খান আছেন ইংলিশদের বিপক্ষেও। এখনও টেস্ট অভিষেক হয়নি ২৭ বর্ষী পেসারের। জায়গা হয়নি প্রসিধ কৃষ্ণার। স্কোয়াডের বাকি তিন পেসার বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও মুকেশ কুমার।

২৫ জানুয়ারি হায়দরাবাদে শুরু হবে ভারত-ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজ। ২ ফেব্রুয়ারি বিশাখাপত্তমে হবে দ্বিতীয় টেস্ট।

ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জাসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক) ও আভেশ খান।

Tags: ইংল্যান্ডজুরেলটেস্ট চ্যাম্পিয়নশিপভারতভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজরোহিতলিড স্পোর্টসশামি
Previous Post

ডিএনসিসি-সুরের ধারার পৌষ উৎসব আয়োজন

Next Post

দিল্লিতে মৌসুমের সর্বোচ্চ শীত রেকর্ড, রেড এলার্ট জারি

Next Post
দিল্লির শীতল আবহাওয়া ও জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিতে মৌসুমের সর্বোচ্চ শীত রেকর্ড, রেড এলার্ট জারি

শ্রমিকের নষ্ট পোশাকের পলেপা ডাম্পিং স্টেশন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে টেকসই চামড়া শিল্প গড়ে তুলতে স্মার্ট পার্টনারশিপের তাগিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT