চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৭ সালের সেমির পুনরাবৃত্তি হল এবারও

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 অপরাহ্ন 25, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়রা ম্যাচের আগে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের বিশ্বকাপের সেমি ফাইনাল

নির্ধারণ হয়ে গেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল। ২০১৭ সালের মতো এবারও মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড-সাউথ আফ্রিকা। এক ম্যাচ হাতে রেখেই ভারত এবং ইংল্যান্ড সেমিতে জায়গা করে নিয়েছে।

২৯ অক্টোবর বুধবার ভারতের গৌহাটিতে ২০১৭ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সাউথ আফ্রিকা। ৩০ অক্টোবর বৃহস্পতিবার নাভি মুম্বাইতে গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নামবে স্বাগতিক ভারতের বিপক্ষে।

আবহাওয়ার বার্তা বলছে, গৌহাটিতে প্রথম সেমিফাইনালের দিন টসের সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নাভি মুম্বাইতেও আবহাওয়া মেঘলা থাকতে পারে, সন্ধ্যায় বজ্রপাতের পূর্বাভাস রয়েছে এবং তার পরে কিছুক্ষণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার দিক বিবেচনায় রেখে ২ নভেম্বর নাভি মুম্বাইতে অনুষ্ঠিত ফাইনাল এবং এর আগে সেমিফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

আইসিসি জানিয়েছে, যদি কোন সেমিফাইনালে ফলাফল না আসে, তাহলে পয়েন্ট টেবিলে উপরে থাকা দল ফাইনালে উঠবে। যদি ফাইনালে ফলাফল না পাওয়া যায়, তাহলে ট্রফি ভাগাভাগি করা হবে।

অজিরা সাতটি ম্যাচে ছয়টি জয় ও একটি ম্যাচের কোন ফলাফল না নিয়ে অপরাজিত থেকে সেমির টিকিট কেটেছে। এ বিশ্বকাপে কোনও পরাজয় না পাওয়া একমাত্র দল অস্ট্রেলিয়া। এদিকে, সাউথ আফ্রিকা পাঁচটি জয় এবং দুটি পরাজয় নিয়ে দশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

ছয়টি ম্যাচে নয় পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান তৃতীয়। তাদের পরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে ইংলিশরা। ভারত ছয়টি ম্যাচে তিনটিজয় ও তিনটি হার নিয়ে চতুর্থ স্থানে আছে।

রোববার আসরের গ্রুপপর্বের ম্যাচে সকাল সাড়ে ১১টায় ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে এবং শেষ ম্যাচে বেলা সাড়ে ৩টায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত।

Tags: অস্ট্রেলিয়াইংল্যান্ডভারতমেয়েদের বিশ্বকাপলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসেমি ফাইনাল
Previous Post

ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সব সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় সেমিনার

Next Post

জয়ের ধারা অব্যাহত রাখল বায়ার্ন

Next Post
বায়ার্নের খেলোয়াড়রা গোল উদযাপন করছে, আনন্দিত মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের ধারা অব্যাহত রাখল বায়ার্ন

ফজলুল হক এর ছবি ও তার সঙ্গে স্মৃতি চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সিনেমা’ সম্পাদক ফজলুল হক-এর প্রয়াণ দিবস আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT