চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনে সাড়ে তিনশ পার ভারতের

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজের প্রথম টেস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:21 পূর্বাহ্ন 21, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতের ক্রিকেটাররা মাঠে জোড়া সেঞ্চুরি উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হেডিংলি টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড বোলারদের বিপক্ষে তাণ্ডব চালিয়েছে ভারতীয় ব্যাটাররা। ধারাবাহিক ফর্মে থাকা যশ্বী জয়সওয়াল ইংল্যান্ডের মাটিতে প্রথমবার নেমেই সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরি করে নেতৃত্বের অভিষেক রাঙালেন শুভমন গিল। দিনের শেষ বেলায় ফিফটি পেয়েছেন রিশভ পান্ট। ব্যাটিংয়ে দুর্দান্ত কাটিয়ে প্রথম দিনে বড় সংগ্রহের ভিত পেয়ে গেল ভারত।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ফিল্ডিং বেছে নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। আগে ব্যাটে নেমে ৮৫ ওভারে ৩ উইকেটে ৩৫৯ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত। গিল ১২৭ রানে এবং পান্ট ৬৫ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

ভারতের উদ্বোধনী জুটিতে আসে ৯১ রান। ৪২ রান করে লোকেশ রাহুল ফিরে গেলে জুটি ভাঙে। তিনে নামা সাই সুদর্শন টেস্ট অভিষেক রাঙাতে পারেননি। ৪ বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই ফিরেছেন। তৃতীয় উইকেটে জয়সওয়াল ও গিল মিলে যোগ করেন ১৬৪ বলে ১২৯ রান। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করে জয়সওয়াল ফিরে গেলে জুটি ভাঙে। ১৬ চার ও এক ছক্কায় ১৫৯ বলে ১০১ রান করে আউট হন ভারত ওপেনার।

পরে গিল ও পান্টের ১৯৮ বলে ১৩৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম দিন পার করে ভারত। গিলও পূর্ণ করেছেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। ১৬ চার ও ১ ছক্কায় ১৭৫ বলে ১২৭ রানে অপরাজিত আছেন গিল। ৬ চার ও দুই ছক্কায় ১০২ বলে ৬৫ রান করে দ্বিতীয় দিনে তাকে সঙ্গ দিবেন পান্ট।

ইংলিশদের হয়ে বেন স্টোকস দুটি এবং ব্রাইডন কার্স এক উইকেট নেন।

Tags: অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিগিলজয়সওয়ালপান্টভারত-ইংল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হকের গ্রেপ্তারে বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্বেগ

Next Post

মারা গেছেন খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ

Next Post
চঞ্চল মাহমুদ ক্যামেরা হাতে, ফটোশুটের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ

বৃষ্টির ফোঁটা দিয়ে ভেজা জানালা ও আকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সারা দেশে মাঝারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT