চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিলের রেকর্ডময় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় জয় ভারতের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 অপরাহ্ন 06, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে ভারতের ক্রিকেটাররা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এজবাস্টনে ব্যক্তিগত অর্জনে মহাকাব্য রচনা করেছেন শুভমন গিল। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজের দ্বিতীয় ম্যাচে নাম লিখিয়েছেন রেকর্ডবইয়ের একাধিক পাতায়। প্রথম ইনিংসে ২৬৯, দ্বিতীয় ইনিংসে করেন ১৬১ রান। তাতে ইংলিশদের সামনে চতুর্থ ইনিংসে ছয়শতাধিক রানের লক্ষ্য দাঁড় করায় ভারত। হিমালয়সম রান তাড়ায় নেমে আকাশ দীপের তোপে গুটিয়ে গেছে ইংল্যান্ড। ৩৩৬ রানের বড় জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল ভারত।

টসে হেরে আগে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ৫৮৭ রান করে ভারত। জবাবে নেমে ইংল্যান্ড থামে ৪০৭ রানে। ১৮০ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ভারত ৬ উইকেটে ৪২৭ রান যোগ করে ইংলিশদের ব্যাটে পাঠায়। ৬০৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে স্বাগতিক দলটি থেমেছে ৬৮.১ ওভারে ২৭১ রান করে।

৩ উইকেটে ৭২ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। পঞ্চম দিনের শুরুতেই দুই ব্যাটারকে হারায় তারা। অলি পোপ ২৪ রানে এবং হ্যারি ব্রুক ২৩ রানে ফিরে যান। ৮৩ রানে ৫ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন বেন স্টোকস ও জেমি স্মিথ। দুজনে মিলে যোগ করেন ৭০ রান। ১৫৩ রানে স্টোকস ফিরে গেলে জুটি ভাঙে। ৩৩ রান করেন ইংলিশ অধিনায়ক।

১৯৯ রানে ক্রিস ওকস ফিরে গেলে সপ্তম উইকেট হারায় ইংল্যান্ড। ওকস ৭ রান করেন। একপ্রান্তে প্রতিরোধ গড়া জেমি স্মিথ ফিরে যান দলীয় ২২৬ রানে। ৯৯ বলে ৮৮ রান করেন এই ব্যাটার। দ্বিতীয় ইনিংসে ইংলিশদের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ এটি। ২৪৬ রানে ফিরে যান জশ টং। ২৯ বলে ২ রান করেন এই লোয়ারঅর্ডার ব্যাটার। ২৭১ রানে বাইডন কার্স ফিরে গেলে গুটিয়ে যায় ইংলিশদের যাত্রা। কার্স ৩৮ রান করেন। এছাড়া বেন ডাকেট ২৫ রান করেন।

ক্যারিয়ারের অষ্টম টেস্ট খেলতে নেমে প্রথমবার পাঁচ বা তার বেশি উইকেট শিকার করেছেন আকাশ দীপ। দ্বিতীয় ভারত পেসার ২১.১ ওভার বল করে ৯৯ রান খরচায় ৬ উইকেট নেন। প্রথম ইনিংসেও দারুণ ছিলেন আকাশ। ২০ ওভারে ৮৮ রান খরচায় নেন ৪ উইকেট।

এজবাস্টন টেস্টে একাধিক রেকর্ড গড়েছেন গিল। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৬২ বলে ১৬১ রান করেন। দু-ইনিংস মিলিয়ে ৪৩০ রান করেন ভারত অধিনায়ক। ভারতের হয়ে এক টেস্টে চারশ রান করা প্রথম ক্রিকেটার তিনি। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গাভাস্কারের ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি মিলে ৩৪৪ রান ছিল আগের রেকর্ড। এক টেস্টে এর চেয়ে বেশি রান আছে শুধু একজনেরই। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে দুই ইনিংসে ৪৫৬ রান করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক গ্রাহাম গুচ (৩৩৩ ও ১২৩)।

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে নবম ক্রিকেটার হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কীর্তি গড়লেন গিল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তার আগে এই কীর্তি গড়েছিলেন কেবল সুনীল গাভাস্কার। ১৯৭১ সালের এপ্রিলে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ ও ২২০ রানের ইনিংস খেলেন তিনি।

ইংল্যান্ডের মাটিতে টেস্টে গিলের আগে এই কীর্তি গড়তে পারেন কেবল গ্রাহাম গুচ। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ ও ১২৩ রান করেন ইংল্যান্ড অধিনায়ক। অধিনায়ক হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি গিলের আগে করেছেন কেবল গুচ। তবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও দেড়শ ছোঁয়া ইনিংস খেলা একমাত্র ক্রিকেটার গিল।

এর আগে প্রথম ইনিংসে ভারতের ৫৮৭ রানের পথে গিলের ২৬৯ রানের পাশাপাশি রান পেয়েছেন রবীন্দ্র জাদেজা ও যশ্বী জয়সওয়াল। জাদেজা ৮৯ রান করেন, জয়সওয়ান করেন ৮৭ রান। এছাড়া ওয়াশিংটন সুন্দর ৪২ এবং করুণ নায়ের ৩১ রান করেন।

ইংলিশদের হয়ে প্রথম ইনিংসে শোয়েব বশির ৩ উইকেট নেন। ক্রিসে ওকস ও জশ টং নেন দুটি করে উইকেট।

জবাবে নেমে ৪০৭ রান তোলার পথে ইংল্যান্ড দুটি সেঞ্চুরি পায়। জেমি স্মিথ ২০৭ বলে ১৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। ২৩৪ বলে ১৫৮ রান করেন হ্যারি ব্রুক। এছাড়া বাকিদের মধ্যে কেবল দুজনই দু-অঙ্কের ঘরে পৌঁছান- জ্যাক ক্রলি ১৯ এবং জো রুট ২২ রান করেন।

ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ দারুণ করেন। ১৯.৩ ওভারে ৭০ রান খরচায় নেন ৬ উইকেট। আকাশ দীপ নেন ৪ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ভারত ৪২৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। গিল ১৬২ বলে ১৬১ রান করেন। পাশপাশি তিনটি ফিফটি পায় সফরকারী দলটি। জাদেজা ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। রিশভ পান্ট ৬৫ রান এবং লোকেশ রাহুল করেন ৫৫ রান। বাকিদের মধ্যে জয়সওয়াল ২৮ রান এবং করুণ নায়ের ২৬ রান করেন।

ইংলিশ বোলারদের হয়ে শোয়েব বশির ও জশ টং দুটি করে উইকেট নেন।

Tags: অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিআকাশইংল্যান্ডএজবাস্টন টেস্টগিলভারতলিড স্পোর্টসসিরাজ
Previous Post

ইরানে বন্ধ হওয়া সুইজারল্যান্ড দূতাবাস আবারও চালু

Next Post

ব্যাংককে পৌঁছেছে মেয়েরা, দেড়টায় নামবে ঢাকায়

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল, খেলোয়াড়রা মাঠে, জাতীয় পতাকা নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংককে পৌঁছেছে মেয়েরা, দেড়টায় নামবে ঢাকায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সামিটের অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সামিট অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT