চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরুষদের জন্য জন্মনিরোধক তৈরি করল ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 21, অক্টোবর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
শিক্ষানবিশরা জন্মনিরোধক পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মহিলাদের জন্য গর্ভনিরোধক বড়ি বাজারে পাওয়া গেলেও পুরুষদের জন্য এখনও তেমন কোনো জিনিস পাওয়া যায়নি, যা অবাঞ্ছিত গর্ভধারণ রোধ করতে পারে। এমন প্রেক্ষাপটে পুরুষদের জন্য গর্ভনিরোধক ইনজেকশন তৈরিতে সাফল্য পেয়েছে ভারতের বিজ্ঞানীরা। যা ১৩ বছর পর্যন্ত কার্যকরিতা ধরে রাখবে।

হিন্দুস্তান টাইমস এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ওপেন এক্সেস জার্নাল অ্যান্ড্রোলজিতে প্রকাশিত একটি  গবেষণায় দেখা গেছে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) গত ৭ বছর ধরে পুরুষদের গর্ভনিরোধক নিয়ে গবেষণা করে সাফল্য লাভ করেছে। তাদের আবিষ্কৃত ‘রিসাগ’ নামের এই নন-হরমোনাল ইনজেকশনযোগ্য গর্ভনিরোধক গর্ভধারণ প্রতিরোধে সফল হয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ইনজেকশনটি ১৩ বছর পর্যন্ত কার্যকর থাকবে। এর অর্থ হল একবার ইনজেকশন দেওয়া হলে এটি ১৩ বছর কাজ করতে থাকবে। পুরুষের শুক্রাণু নালীতে ইনজেকশন দেওয়া হবে এবং এটি প্রয়োগ করার আগে, গ্রহণকারীকে লোকাল অ্যানাসথেসিয়া দেওয়া হবে। এই জন্মনিরোধকের উচ্চ চার্জযুক্ত পলিমার শুক্রাণু নালীর ভিতরের প্রাচীরের সঙ্গে লেগে থাকে, শুক্রাণুগুলো পলিমারের সংস্পর্শে আসলে এটি তাদের ধ্বংস করে দেয়।

৩০৩ জন পুরুষ এই গবেষণায় অংশগ্রহণ করেছেন। বলা হচ্ছে পুরুষদের জন্য এটিই প্রথম সফল ইনজেকশনযোগ্য গর্ভনিরোধক, যা দীর্ঘ সময় সঙ্গীর গর্ভধারণকে আটকাতে পারে। ইনজেকশনটি গর্ভাবস্থা প্রতিরোধে ৯৯ শতাংশ কার্যকর। গবেষণায় অংশগ্রহণকারীরা এর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেননি। এমনকি তাদের নারী সঙ্গীদেরও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

Tags: আইসিএমআরভারত
Previous Post

৫ রান জরিমানা দিলো শ্রীলঙ্কা

Next Post

কানাডার কূটনীতিক প্রত্যাহার নিয়ে ভারতকে যুক্তরাষ্ট্রের আহ্বান

Next Post
ভারতের সঙ্গে সম্পর্কের পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন দুই নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার কূটনীতিক প্রত্যাহার নিয়ে ভারতকে যুক্তরাষ্ট্রের আহ্বান

‘আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে যাত্রীবান্ধব পুলিশিং করবে এমআরটি পুলিশ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT