চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কূটনৈতিক উত্তেজনার মধ্যে বাংলাদেশের বরাদ্দ অর্ধেক কমাল ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:13 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ২০২৬-২০২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য আর্থিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে ভারত। নতুন বাজেটে বাংলাদেশকে ৬০ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে, যা আগের অর্থবছরের ১২০ কোটি রুপির তুলনায় ৫০ শতাংশ কম।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যসভাকে জানায়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা বাড়িঘর, সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় লক্ষ্য করে সহিংসতার ঘটনা ভারত সরকার ‘নিয়মিতভাবে পর্যবেক্ষণ’ করছে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, রাজনৈতিক ও কূটনৈতিক উভয় পর্যায়েই একাধিকবার এই বিষয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে ভারত।

তিনি আরও বলেন, ২০২৫ সালের ৪ এপ্রিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই বিষয়টি উত্থাপন করেন। একই সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সেই অবস্থানকে সমালোচনা করেছে, যেখানে সংখ্যালঘুদের ওপর হামলাকে ব্যক্তিগত বিরোধ বা রাজনৈতিক দ্বন্দ্ব হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। মন্ত্রণালয়ের মতে, এই ধরনের বক্তব্য উগ্রপন্থীদের আরও উৎসাহিত করে এবং সংখ্যালঘুদের মধ্যে ভয় ও অনিরাপত্তা বাড়ায়।

অন্যদিকে, ভারতের বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় অংশ পাচ্ছে ভুটান। দেশটির জন্য ২ হাজার ২৮৯ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছরের ২ হাজার ১৫০ কোটি রুপির তুলনায় বেশি। এই বাজেট উপস্থাপন করেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি ছিল তার নবম বাজেট, যেখানে উৎপাদন খাতের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Tags: বরাদ্দভারত
Previous Post

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

Next Post

পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনে কত বড় ক্ষতির মুখে আইসিসি?

Next Post

পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনে কত বড় ক্ষতির মুখে আইসিসি?

ফ্রি মোমোর লোভে পরিবারের গয়না দিয়ে দিল ছাত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT