চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন যুদ্ধ থামাতে পারে ভারত-চীন-ব্রাজিল: পুতিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 পূর্বাহ্ন 06, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যস্থতা করতে পারে ভারত, চীন এবং ব্রাজিল।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়া সফরের কিছুদিন পরেই এমন মন্তব্য করলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইস্তামবুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যস্থতাকারীদের মধ্যে প্রাথমিক পর্যায়ের সমঝোতার কথাবার্তা একটি সহমতের জায়গায় কিছুটা পৌঁছেছে। এর ভিত্তিতে কথা এগিয়ে যেতে পারে বলে তিনি মনে করছেন। তিনি বলেছেন, আমরা আমাদের বন্ধু এবং অংশীদারদের সম্মান করি। আমি বিশ্বাস করি, ভারত, চীন, ব্রাজিল আন্তরিকভাবে এই সংঘাতের সমাধান চান। আমি এই বিষয়ে আমাদের সতীর্থদের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছি।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনায় ভারত সাহায্য করতে পারে। তিনি বলেছেন, যুদ্ধরত দুই দেশের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী মধ্যস্থতার বড় পদক্ষেপে নিতে পারেন। এর মাধ্যমে ভারত বিশ্বে নিজের স্থান বুঝিয়ে দিতে পারবে। তবে মোদির মধ্যস্থতা করা নিয়ে রাশিয়ার কাছে সেভাবে কোনও স্পষ্ট পরিকল্পনা নেই।

উল্লেখ্য. গত ২৩ আগস্ট ইউক্রেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি জানান, শান্তি রক্ষার্থে ভারত সক্রিয় হতে প্রস্তুত।

Tags: ইউক্রেনচীনব্রাজিলভারতভ্লাদিমির পুতিনযুদ্ধ
Previous Post

দ্বিতীয় স্বাধীনতায় আবার যাত্রা শুরু বাংলাদেশের: দ্য ইকোনমিস্ট 

Next Post

আমদানিতে এলসি মার্জিন তুলে দেওয়া নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিবৃতি

Next Post
বাংলাদেশ ব্যাংকের ভবনের সামনে বাংলাদেশ ব্যাংকের লোগো ও নাম. Channel i News - চ্যানেল আই নিউজ

আমদানিতে এলসি মার্জিন তুলে দেওয়া নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিবৃতি

আইরিশ অলরাউন্ডার সিমি সিং আইসিইউতে ভর্তি, ক্রিকেট মাঠে প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিইউতে আইরিশ অলরাউন্ডার সিমি সিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT