চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে ফাইনাল কঠিন হবে: বাটলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। অপরাজিত থেকে শিরোপামঞ্চে ওঠা অর্পিতা বিশ্বাসের দলের প্রতিপক্ষ গ্রুপপর্বে একবার হারানো ভারত। ম্যাচটি নিয়ে নির্ভার থাকলেও ভারতের বিপক্ষে ফাইনাল কঠিন হবে, মনে করছেন কোচ পিটার জেমস বাটলার।

বুধবার স্বাগতিক নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ। নেপালকে টিম টাইগ্রেস হারিয়েছে ৪-০ গোল ব্যবধানে। পরে কোচ বাটলার বলেছেন, ‘আমরা তাদের একবার হারিয়েছি, এখন আবারও তাদের হারাতে হবে। পরিস্থিতি যেমনই হোক, আমরা আমাদের কাজ চালিয়ে যাবো।’

‘যদি উভয় দলকেই অনুমতি দেয় তবে আমরা একটি সেশন অনুশীলন করতে পারি। মেয়েরা চমৎকার খেলছে এবং তাদের মনোযোগ ও একাগ্রতা দেখে সত্যিই আশাবাদী আমাদের কাজটি সফলভাবে শেষ করতে পারব। ম্যাচটি কঠিন হবে, কারণ ভারতের বেশকিছু লম্বা, শক্তিশালী এবং ভালো মানের খেলোয়াড় রয়েছে। ম্যাচটি আমাদের জন্য কঠিন হবে।’

‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমি কেন এখানে এসেছি এবং কেন এই দলটির দায়িত্ব নিয়েছি। চেয়েছিলাম খেলোয়াড়দের সক্ষমতা যাচাই করতে যে, তারা পরবর্তী ধাপে যাওয়ার জন্য যথেষ্ট যোগ্য কিনা। আর মনে করি সেই লক্ষ্য অর্জিত হয়েছে। অনেককিছু শিখেছি, খেলোয়াড়দের সক্ষমতা সম্পর্কে আমার ধারণা হয়েছে। আগামী দুই-তিনদিনে যা কিছু হবে তা হবে বাড়তি পাওনা। এখন আমাদের মেয়েদের ফিট রাখতে হবে।’

ভুটানকে ১২, ভারতকে ২, নেপালকে ৪ গোল দিয়ে অপরাজিত থেকে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ফাইনালে গেছে বাংলাদেশ, শিরোপার প্রতিপক্ষ ভারত শেষ বাধা।

Tags: অর্পিতানেপালপ্রতিমাবাটলারবাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

জামায়াত ক্ষমতায় এলে বৃদ্ধ ও শিশুদের চিকিৎসা ফ্রি থাকবে: অধ্যাপক মুজিবুর

Next Post

আল-হিলালকে এশিয়ার ‘রিয়াল মাদ্রিদ’ বললেন বেনজেমা

Next Post

আল-হিলালকে এশিয়ার ‘রিয়াল মাদ্রিদ’ বললেন বেনজেমা

ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফা সভাপতি ইনফান্তিনোর নাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT