চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেলিকপ্টারে করে নেমে জাহাজ হাইজ্যাক, ইসরায়েলকে চাপ দিতে আরও ঘটনার শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:29 পূর্বাহ্ন 21, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নৌকায় একজন ব্যক্তি, জাহাজের পৃষ্ঠে, সমুদ্রে,. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্ক থেকে ভারতের দিকে যাচ্ছিল একটা জাহাজ। সেই জাহাজ হাইজ্যাক করা হয়েছে বলে অভিযোগ। সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়,  হেলিকপ্টারে করে বিদ্রোহীরা নেমে পড়ে জাহাজে। এরপর আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তারা জাহাজের দখল নেয়। জাহাজের লোকজনকেও পণবন্দি করা হয়েছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই জাহাজটিকে হাইজ্যাক করেছে বলে খবর ছড়িয়েছে। এটাকে ইসরায়েলের জাহাজ বলে তারা উল্লেখ করেছে। তবে ইসরায়েল বিষয়টি মানতে চায়নি। তাদের দাবি, ইসরায়েলের কেউ নেই জাহাজে।

লোহিত সাগরে জাহাজটিকে মাঝপথেই হাইজ্যাক করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। হেলিকপ্টারে করে এসে জাহাজের ডেকে নেমে পড়ে বিদ্রোহীরা। এরপর স্লোগান দিতে শুরু করে। জাহাজটিকে ঘুরিয়ে ইয়েমেনের বন্দর সালিফের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে এএফপি সূত্রে খবর। ইসরায়েলের দাবি, এর পেছনে ইরানের হাত রয়েছে। তবে ইরান এই অভিযোগ মানতে চায়নি।

বিদ্রোহী দলের মুখপাত্র মহম্মদ আব্দুল সালাম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) জানিয়েছেন, এই তো সবে শুরু। ইসরায়েল যদি গাজাতে হামলা বন্ধ না করে তবে এটা চলতে থাকবে। এই রুট দিয়ে কোনও ইসরায়েলি জাহাজ যেতে দেওয়া হবে না।

ধারণা করা হচ্ছে অন্তত ২৫জন ক্রু রয়েছে ওই জাহাজে। ব্রিটিশ একটি কোম্পানির আওতায় রয়েছে জাহাজটি। কিন্তু সেটা জাপানের একটি কোম্পানির হয়ে ভাড়া খাটছিল। তবে এই জাহাজের সঙ্গে ইসরায়েলের এক সম্পদশালী ব্যক্তির সম্পর্ক রয়েছে।

এদিকে এই বিদ্রোহী গোষ্ঠীর পেছনে ইরানের হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে। তারা ইসরায়েলের ওপর চাপ তৈরির জন্য এই কাজ করেছে বলে মনে করা হচ্ছে। তারা জানিয়েছে, লোহিত সাগর দিয়ে তারা ইসরায়েলের জাহাজ যেতে দেবে না। তারা জানিয়ে দিয়েছে, ইসরায়েলের জাহাজকে তারা টার্গেট করছে। আরও এই ধরনের ঘটনা হবে।

অন্যদিকে যাদেরকে তারা নিয়ে গিয়েছে তাদের বর্তমান অবস্থান কোথায় সেটা জানা যায়নি। তবে যেভাবে এই জাহাজ হাইজ্যাক করা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Previous Post

বগুড়ার দুপচাঁচিয়ায় বিভিন্ন সড়কের দুইপাশে শোভা পাচ্ছে হাজারো তালগাছ

Next Post

অঘোষিত সফরে ইউক্রেনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

Next Post
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

অঘোষিত সফরে ইউক্রেনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

জয়া ও তার সহঅভিনেতা সিনেমার সেটে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন হলো জয়ার প্রথম হিন্দি ছবির ট্রেলার?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT