চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত-কোহলিদের পারফরম্যান্স বাড়াতে নতুন সিদ্ধান্ত ভারতের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 15, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেট দলের কোচের স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটারদের বিদেশ সফরে পরিবারের সদস্যদের সঙ্গে নেয়া নতুন নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবার বিষয়টিতে কঠোর হতে চলেছে। সঙ্গে আরও বেশকিছু বিষয়ে নজর দিয়ে সুযোগ সুবিধা কমিয়ে দেয়ার পথেও হাঁটছে বোর্ডটি।

বিসিসিআইয়ের নতুন সিদ্ধান্ত, কোনো টুর্নামেন্ট চলাকালীন স্ত্রী ও সন্তানদের সঙ্গে থাকতে পারবেন না ক্রিকেটাররা। এমনকী পরিবারের সঙ্গে থাকার সময়ও বেধে দেয়া হয়েছে। সফরের ব্যাপ্তি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে ঠিক কতদিন পরিবারের সঙ্গে থাকতে পারবেন রোহিত-কোহলিরা।

নতুন নিয়মে ৪৫ দিন বা এরবেশি সময় ধরে চলা সফরে স্ত্রী ও সন্তানদের ১৪ দিন কাছে রাখতে পারবেন ভারতের ক্রিকেটাররা। সফর শুরুর প্রথম দুই সপ্তাহ এই সুযোগ মিলবে না। এরচেয়ে কম সময়ের সফরে ১ সপ্তাহের জন্য পরিবারকে পাশে পাবেন ক্রিকেটাররা। এরসঙ্গে যুক্ত হচ্ছে টিমবাসে চলাচলের বাধ্যবাধকতা। কয়েক বছর ধরে অনুশীলনে আসার ক্ষেত্রে খেলোয়াড়রা ছিলেন স্বাধীন। সেটা আর থাকছে না।

সাধারণত সফরে পরিবারের থাকার খরচ বহন করে থাকে বিসিসিআই। কিন্তু সফরে যাওয়ার খরচের ভার বহন করা হয় না। এই প্রটোকলের কোনো পরিবর্তন আসছে না।

যদিও ভারতীয় ক্রিকেটে এই নিয়ম আগেও চালু ছিল। কোভিড-১৯ চলাকালে কড়াকড়ি খানিক কমানো হয়েছিল। মুম্বাইয়ে গত শনিবার বৈঠকে বসেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর, নির্বাচক অজিত আগারকার এবং বোর্ডের কর্মকর্তারা। সেখানে রোহিতকে বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে।

Tags: কোহলিগম্ভীরবিসিসিআইভারতরোহিতলিড স্পোর্টস
Previous Post

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে ৪ সংস্কার কমিশন

Next Post

কে বলেছে ‘আশিকী থ্রি’ থেকে বাদ তৃপ্তি?

Next Post
Stylish woman in black outfit posing indoors for a photoshoot. Channel i News - চ্যানেল আই নিউজ

কে বলেছে 'আশিকী থ্রি' থেকে বাদ তৃপ্তি?

সরকারের আনসার নিয়োগের জন্য সংবাদ সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১ লাখ আনসার নিয়োগ দেবে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT