চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১৮ করলেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ মেয়েদের এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 পূর্বাহ্ন 22, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দিত ও উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুদিন আগে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ ছেলেদের যুব দল। এবার সুযোগ মেয়েদের। বছরের শেষটা শিরোপা দিয়ে রাঙাতে মরিয়া মেয়েদের অনূর্ধ্ব-১৯ দলের ফাইনালে ভারতের বিপক্ষে জিততে চাই ১১৮ রান।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বায়েওমাস স্টেডিয়ামে রোববার সকালে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। সর্বোচ্চ ৫২ রান করেন গংদি তৃষা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন ফারজানা ইয়াসমিন।

বাংলাদেশ শুরু থেকে ভারতের একের পর এক উইকেট তুলে নিলেও একপ্রান্ত আগলে রেখে তৃষা লড়াকু পুঁজি এনে দেন। দুই ওপেনার কামিলনী ও তৃষা গড়েন ২৩ রানের জুটি। কামিলনীকে ফিরিয়ে জুটি ভাঙেন ফারজানা। ৯ বল খেলে ৫ রানের বেশি করতে পারেননি তিনি।

প্রথম উইকেটের পর একপ্রান্তে উইকেট হারাতে থাকে ভারত। অন্যপ্রান্তে রানের চাকা সচল রাখেন তৃষা। ৫ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। ১৭ রান আসে মিথিলা বিনোদের ব্যাটে। অধিনায়ক নিকি প্রসাদ ১২ ও আয়ুষি শুক্লা ১০ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। ১১৭ রানে থামে টিম ইন্ডিয়া।

Tags: অনূর্ধ্ব-১৯এশিয়া কাপফারজানাবাংলাদেশভারতসুমাইয়া
Previous Post

২০২৫ সালের মধ্যে নির্বাচন চায় ১২ দল ও জাতীয়তাবাদী সমমনা জোট

Next Post

সাভারে নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

Next Post
সাভারে নিখোঁজের যুবকের মরদেহ উদ্ধার, শতাধিক মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আর্মি টহলদল, পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পুরোটাই দখল নিয়েছে আরাকান আর্মি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT