চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ অলআউটের পর ঝড় তুলেছে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে উদযাপন করছেন, খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানপুর টেস্টে চতুর্থ দিনে এসে এক সেশনের একটু বেশি খেলে প্রথম ইনিংসে অলআউট হয়েছে বাংলাদেশ। মুমিনুল হকের সেঞ্চুরির পথে অন্যদের আসা-যাওয়ার মাঝে রানের খাতায় খুব বেশিদূর এগোতে পারেনি টিম টাইগার্স, অলআউট হয়েছে ২৩৩ রানে। পরে ব্যাটে নেমে ভারতের দুই ওপেনার ঝড় তুলেছিলেন। দুজনকেই অবশ্য ফেরানো গেছে। চলছে চা পান বিরতি।

প্রথমদিনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে জুটির ফিফটি করা মুমিনুল সোমবার সেঞ্চুরি তুলে নেন। তিনি ক্রিজে ছিলেন ২৯৮ মিনিট, খেলেছেন ১৯৪ বল। ১৭টি বাউন্ডারি এবং একটি ছয় মেরেছেন। অপরাজিত থাকেন ১০৭ রানে। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে অধিনায়ক শান্তর থেকে।

পরে ভারত ব্যাট করতে নেমে গেলে প্রথম ওভারেই তিন বাউন্ডারি মারেন যশ্বী জয়সওয়াল। তার সাথে আরও আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন অধিনায়ক রোহিত শর্মা। খালেদ আহমেদের করা দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে দুটি ছক্কা হাঁকান রোহিত।

মিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ১১ বলে ২৩ রান করেন। ওপেনিং জুটিতে ২৪ বলে ৫৫ রানের ঝড়ো শুরু আনেন জয়সওয়াল ও রোহিত।

প্রথম ওভার থেকেই ঝড় তুলেছিলেন যশ্বী জয়সওয়ালও। রোহিত ফিরে গেলে শুভমন গিলকে নিয়ে ঝড় চালান বাঁহাতি ওপেনার। ৩১ বলে ফিফটি তুলে নেন। শেষে হাসান মাহমুদ তাকে বোল্ড করেন। থেমেছেন ৭২ রানে, ইনিংসে ১২টি চার এবং দুটি ছক্কার মার জয়সওয়ালের।

২ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলে চা বিরতিতে গেছে ভারত। শুভমন গিল ৩০ বলে ৩৭ রানে এবং রিশভ পান্ট ৫ বলে ৪ রানে অপরাজিত আছেন।

Tags: জয়সওয়ালবাংলাদেশভারতমিরাজরোহিতলিড স্পোর্টসহাসান
Previous Post

কর্ণফুলীতে জাহাজে আগুন

Next Post

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

Next Post
উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, জলাবদ্ধতা অব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

জোলি ও তার তিন সন্তান রেড কার্পেটে উপস্থিত, সবাই সুন্দর পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্কে তিন সন্তান নিয়ে রেড কার্পেট মাতালেন জোলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT