চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে সিরিজ বাতিলের গুঞ্জন, যা বললেন বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:31 অপরাহ্ন 03, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের ক্রিকেট খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী আগস্টে বাংলাদেশ সফরের কথা ভারতের। টাইগারদের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার সূচি আছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। তবে সাম্প্রতিক উত্তেজনায় আসন্ন সিরিজটি আটকে যেতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এই প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। জানালেন, ভারত আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানায়নি বিষয়টি নিয়ে।

তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে দুদল। সূচিও প্রকাশ হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতির কথা ভেবে সিরিজ আটকে যেতে পারে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, ‘সফর নির্ধারিত এফটিপি সূচির অংশ হলেও এখনও কিছুই চূড়ান্ত নয়। বর্তমান পরিস্থিতির কারণে ভারতের বাংলাদেশ সফর নাও হতে পারে। এমন সম্ভাবনাই বেশি।’

শনিবার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় বিভাগ বাছাইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ। সেখানে আসন্ন ভারত সিরিজ নিয়ে কথা বলেন ফারুক আহমেদ।

বলেছেন, ‘ভারত এ মুহূর্তে আমাদের কিছু জানায়নি, একটা পত্রিকার খবরের কথা শুনেছি। ওরা পুরো ট্যুর নিশ্চিত করেছে। ভ্রমণসূচিও তৈরি হয়ে গেছে। পরিস্থিতিটা তো আমি এ সম্পর্কে বলতে পারব না। তবে এ মুহূর্তে পুরো ট্যুর আছে। এটা নিয়ে কোনো কথা শুনিনি যে হবে না।’

সিরিজটি নিয়ে আইসিসি সভাপতি ও প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহর পাশাপাশি বর্তমান বিসিসিআই সচিব সাইকিয়ার সাথেও আলোচনা হয়েছে বলে জানান ফারুক, ‘আমি দুইবার আইসিসি মিটিংয়ে গিয়েছি। প্রথমবার বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ছিল, তার সাথে কথা বলেছি। ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি। পরেরবার তার সাথে যখন মিটিং করেছি সে আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে। তবে তার তো একটা ভালো প্রভাব আছে বিসিসিআইতে। নতুন যে সেক্রেটারি ওদের দেবজিত সাইকিয়া, ওর সাথেও কথা বলেছি। অনুরোধ করেছি। আমি মনে করি এখনও এটা ঠিক সময়ে হওয়ার সম্ভাবনা আছে।’

আগামী ১৩ আগস্ট ঢাকায় আসায় কথা রোহিত-কোহলিদের। ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে গড়ানোর কথা। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে খেলার পর তৃতীয়টি গড়ানোর কথা চট্টগ্রামে, ২৩ আগস্ট। ২৬ আগস্ট চট্টগ্রামে প্রথম টি-টুয়েন্টি খেলে পরের দুটি ম্যাচ খেলার কথা মিরপুরে ২৯ ও ৩১ আগস্টে।

Tags: টাইমস অব ইন্ডিয়াফারুক আহমেদবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টস
Previous Post

পুরান পল্টনে বাণিজ্যিক ভবনে আগুন

Next Post

স্বর্ণের দাম আবারও কমেছে

Next Post
বিভিন্ন ধরনের সোনার গহনা ও আংটি সাজানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের দাম আবারও কমেছে

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক শিক্ষায় চালু হচ্ছে বৃত্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT