চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 03, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আট দলের অংশগ্রহণে শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। গ্রুপপর্বের লড়াই শেষে বিদায় নিয়েছে চার দল। আসরের প্রথম সেমিফাইনেলের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও রাজনৈতিক কারণে দেশটিতে খেলতে যায়নি ভারত। হাইব্রিড মডেলের আসরে ভারতের সঙ্গে খেলতে পাকিস্তান থেকে অজিদের উড়াল দিতে হয়েছে দুবাইয়ে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে মাঠের লড়াই।

মুখোমুখির দীর্ঘ পরিসংখ্যানের দিকে তাকালে জয়ের পাল্লা ভারি অস্ট্রেলিয়ার দিকে। ১৫১ ওয়ানডেতে অজিদের ৮৪ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৫৭টিতে। বাকি ১০ ম্যাচ শেষ হয়েছে ফল ছাড়াই। টাই হয়নি কোনো ম্যাচে।

৫৭ জয়ের মধ্যে ৩৩ ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে ভারত। প্রতিপক্ষের মাঠে ১৪ ও নিরপেক্ষ ভেন্যুতে ১০ জয় আছে রোহিত শর্মাদের। অন্যদিকে, অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে জিততে পেরেছে ৩৮ ম্যাচ। ৩৪ ম্যাচ ভারতের মাঠে এবং নিরপেক্ষ ভেন্যুতে ১২ জয় আছে স্টিভেন স্মিথদের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে ভারতের সঙ্গে ৪ বার দেখা হয়েছে অস্ট্রেলিয়ার। পাল্লা ভারী ভারতের। প্রতিযোগিতার প্রথম দুই আসরে জয় পেয়েছিল ভারত, বিপরীতে ২০০৬ আসরে জয় আছে অজিদের। ২০০৯-এর ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

২০০২ আসরে বৃষ্টির কারণে রিজার্ভ ডেতেও ম্যাচ মাঠে না গড়ালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। পরে ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে প্রতিযোগিতাটিতে দ্বিতীয়বার নিজেদের শ্রেষ্ঠত্বের দেখা পায় টিম ইন্ডিয়া। অন্যদিকে ২০০৬ ও ২০০৯ আসরে দুবার চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের পরিসংখ্যানে এগিয়ে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১৩ ম্যাচে তাদের ৯ জয়ের বিপরীতে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের জয় ৫টিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোর ৩৫২ ও ১২৫, অজিদের ৩৫৯ ও ১২৮ রান। বিশ্বকাপের ফাইনালে দুবার মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। ২০০৩ ও ২০২৩ দুবারই শিরোপা জেতে অস্ট্রেলিয়া।

‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে রোহিত শর্মার দল। অন্যদিকে ইংল্যান্ড সঙ্গে জয় পেলেও সাউথ আফ্রিকা ও আফগানিস্তানের সঙ্গে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় অজিদের। ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সেমিতে উঠেছে অস্ট্রেলিয়া।

Tags: অস্ট্রেলিয়াআরব আমিরাতচ্যাম্পিয়ন্স ট্রফিদুবাইপরিসংখ্যানপাকিস্তানভারতলিড স্পোর্টস
Previous Post

মুখ ঢেকে পরিবার নিয়ে কোথায় ছুটলেন শাহরুখ!

Next Post

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় নারীর মৃত্যু

Next Post
চুয়াডাঙ্গায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় নারীর মৃত্যু

প্রধান উপদেষ্টা ও নারী নেত্রীর সাক্ষাৎকার, বাংলাদেশ পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT