চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে ঐক্যমতে পৌঁছতে পারেনি ভারত-যুক্তরাষ্ট্র

পান্থ রহমান by পান্থ রহমান
7:37 অপরাহ্ন 11, নভেম্বর 2023
in বাংলাদেশ
A A
ভারত ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্রের ঐক্যমত হয়নি বলে মনে করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক কূটনীতিক হুমায়ুন কবীর। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের এই সাবেক রাষ্ট্রদূতের ধারণা, ভারত যেমন নিজের স্বার্থে বাংলাদেশে স্থিতাবস্থা চাইছে ঠিক একই কারণে যুক্তরাষ্ট্রও চায় গণতান্ত্রিক অব্যবস্থার কারণে বাংলাদেশ যেন অন্য কোন দিকে ঝুঁকে না পরে। 

এ বিষয়ে কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত কিছুটা বিব্রত।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর মনে করেন, বাংলাদেশ ও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে দুই দেশের মত ভিন্ন। আর এতে ‘বাংলাদেশের কী করা উচিত’ টাইপ আলোচনাও স্বস্তিদায়ক নয়।

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে ঐক্য না হওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

এই কূটনীতিকের মতে, যে সময় বাংলাদেশ নিয়ে ইতিবাচক আলোচনা হওয়া উচিত সেই সময়ে বিভিন্ন দেশ বাংলাদেশকে নিয়ে নেতিবাচক পর্যালোচনায় ব্যস্ত এবং যার সুযোগ করে দিয়েছে বাংলাদেশই।

সম্প্রতি নয়াদিল্লীতে ভারত ও যুক্তরাষ্ট্রের ‘টু প্লাস টু’ ফরম্যাটের বৈঠকে বসেছিলেন দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী। যেখানে স্বভাবত হওয়ার কথা দ্বিপাক্ষিক আলোচনা। তবে বৈশ্বিক কূটনীতি আর রাজনীতির বড় দুই প্লেয়ারের আলোচনায় উঠেছে আঞ্চলিক ইস্যুগুলো। আর সেখানেই উঠেছে বাংলাদেশ প্রসঙ্গ।

বিশ্ব নেতাদের বৈঠক, আলোচনা ও সমঝোতা প্রক্রিয়া চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ
ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ‘টু প্লাস টু’ বৈঠক

 

যৌথ বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গ না থাকলেও সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা প্রশ্নের উত্তরে জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে ভারত নিজেদের অবস্থান জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিবের ওই বক্তব্যের বরাতে করা সংবাদের মূল ভাষ্য-বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ পছন্দ নয় দেশটির।

 

Tags: নয়া দিল্লীবাংলাদেশের নির্বাচন
Previous Post

মুক্তির অপেক্ষায় চলচ্চিত্র ‘শ্যামা কাব্য’

Next Post

ওটিটিতে দেখা যাবে জয়ার প্রথম বলিউড সিনেমা

Next Post
জয়া ও নির্মাতা একসঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটিতে দেখা যাবে জয়ার প্রথম বলিউড সিনেমা

নাগরিক সমাজের বিভিন্ন পেশার মানুষের silhouette ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের বিবৃতি নিয়ে নাগরিক সমাজের প্রতিক্রিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT