চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইনডেক্স দিল্লি বাণিজ্য মেলা’য় অংশগ্রহণ করেছে হাতিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 23, জুলাই 2022
in অর্থনীতি
A A
হাতিল ফার্নিচার এর স্টল দিল্লি বাণিজ্য মেলায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনডেক্স দিল্লি ২০২২ বাণিজ্য মেলার ৩৩তম সংস্করণে অংশগ্রহণ করেছে দেশের প্রিমিয়াম ফার্নিচার ব্র্যান্ড হাতিল। তিন দিনব্যাপী মেলা ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত চলবে।

হাতিল কমপ্লেক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, নতুন নতুন বাজার তৈরির লক্ষে আমরা বাংলাদেশ, দুবাই, ভারত ও থাইল্যান্ডে বিভিন্ন আন্তর্জাতিক আসবাব মেলাগুলোতে নিয়মিত অংশগ্রহণ করছি। আমাদের যে উৎপাদন ক্ষমতা রয়েছে তা দিয়ে সর্বোত্তম গুণগতমান বজায় রেখে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটানো সম্ভব।

তিনি আরও বলেন, ইনডেক্স ভারতের প্রথম সারির একটি ইন্টেরিয়র ডিজাইন এক্সিবিশন যা আন্তর্জাতিক পরিমন্ডলে আমাদের পণ্যগুলো প্রদর্শনের জন্য অন্যতম সেরা একটি প্ল্যাটফর্ম৷ স্থপতি, বিল্ডিং নির্মাতা, সেলিব্রিটি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন এবং মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। এই ধরনের মেলায় অংশগ্রহণ আমাদের নতুন নতুন ব্যবসার সুযোগ তৈরি করে। এই প্রথম এখানে আমরা অংশগ্রহণ করছি, এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। আমরা যদি ইতিবাচক ফলাফল দেখতে পাই, তাহলে আমরা বাংলাদেশসহ অন্যান্য দেশের মতো এখানেও অংশগ্রহণ চালিয়ে যাব।

হাতিল তাদের শৈল্পিক, আধুনিক এবং আরগনমিক ডিজাইনের আসবাবপত্র নিয়ে এই মেলায় অংশ নিচ্ছে।

বর্তমানে হাতিল বাংলাদেশে ৭২টি শোরুম নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রথম বাংলাদেশী ফার্নিচার ব্র্যান্ড হিসেবে এটি ভারত, ভুটান, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, আরব আমিরাত এবং সৌদি আরবে সফলভাবে ব্যবসা সম্প্রসারণ করেছে। এই ব্র্যান্ডটি ভারতের মিজোরাম, মণিপুর, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, পাঞ্জাব, গুয়াহাটি, হরিয়ানা, চণ্ডীগড় এবং কাশ্মীরসহ বিভিন্ন রাজ্যে ২৬টি শোরুম এবং ভুটানের থিম্পুতে দুটি শোরুম খুলেছে।

সেলিম এইচ রহমান আরও বলেন ‘ভারতীয়দের রুচি ও সংস্কৃতি বাংলাদেশের কিছুটা সামঞ্জস্যতা রয়েছে। আমাদের পণ্যের গুণগতমান এবং ডিজাইনের কারণে আমাদের প্রতিবেশী দেশের ক্রেতারা আমাদের ইতিবাচকভাবে নিতে শুরু করেছেন। এই ধরনের ইতিবাচক সাড়া পেয়ে আমরা ভারতে আমাদের আউটলেট সংখ্যা বাড়াচ্ছি।’

১৯৬৩ সালে সেলিম এইচ রহমানের বাবা মরহুম হাবিবুর রহমান কাঠের ব্যবসা শুরু করেন যার নাম এইচ. এ. টিম্বার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ক্রেতা সাধারণের ফার্নিচার ক্রয়ের প্রয়োজনীয়তা, আগ্রহ এবং সময় বিবেচনায় সেলিম এইচ রহমান ১৯৮৯ সালে প্রতিষ্ঠা করেন হাতিল ফার্নিচার। এটি ২০০৭ সাল থেকে জাপানি গুণমান ব্যবস্থাপনা দর্শন “কাইজেন” অনুশীলন করে আসছে। আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তি এবং রোবট সমৃদ্ধ হাতিলের আসবাব কারখানাটি দক্ষিণ এশিয়ার একটি অন্যতম বৃহত্তম কারখানা। এখানে প্রতিদিন ৩০০০-এরও বেশি কর্মী একসঙ্গে কাজ করছেন, এক মাসে এটির প্রায় ৪৮০০০ পিস আসবাব উৎপাদনে সক্ষম।

উল্লেখ্য, ইন্টেরিয়র ডিজাইন এক্সিবিশনের জন্য বিখ্যাত ইনডেক্স ভারতের প্রতিযোগিতামূলক বাণিজ্য মেলার তালিকায় বি-টু-বি বাণিজ্য মেলা হিসাবে সফলভাবে তার শীর্ষ অবস্থানটি ধরে রেখেছে। ইন্টেরিয়র, স্থাপত্য, বিল্ডিং মেটেরিয়াল এবং ডিজাইনের জন্য এটি ভারতের বৃহত্তম বাণিজ্যিক প্ল্যাটফর্ম যা একই ছাদের নিচে বিক্রেতা এবং ক্রেতাদের একত্রিত করে। এই মেলাটি প্রতি বছর মুম্বাইতে অনুষ্ঠিত হয়ে আসছে এবং ২০১৯ সালে ভারতের রাজধানী দিল্লির প্রগতি ময়দানে এটি সম্প্রসারিত হয়।

Tags: হাতিল
Previous Post

মুক্তির প্রথম দিনে কত আয় করল রণবীরের ‘শমশেরা’?

Next Post

রাজপথে শক্তি ম্লান হওয়ায় মিডিয়ায় বিএনপির হুংকার বাড়ছে: কাদের

Next Post
বাংলাদেশের একজন রাজনীতিবিদ বসে আছেন, পরিধান করেছেন চেকered গাউন ও গ্লাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজপথে শক্তি ম্লান হওয়ায় মিডিয়ায় বিএনপির হুংকার বাড়ছে: কাদের

প্রধানমন্ত্রী জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন, বাংলার প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT