চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুন্নি ইত্তেহাদে যোগ দিচ্ছেন ইমরান খান সমর্থিত স্বতন্ত্র বিজয়ীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:02 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
পাকিস্তানের জাতীয় পতাকা ও ইমরান খান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাধারণ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। দেশটির নিয়ম অনুযায়ী বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের কোন একটি দলে যোগ দিতে হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) নামের একটি দলে যোগ দিচ্ছেন পিটিআই সমর্থিত বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা।

পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, গতকাল (১৯ ফেব্রুয়ারি) সোমবার একটি সাংবাদিক সম্মেলনে অন্য দলের সঙ্গে জোট করে সরকার গড়ার কথা ঘোষণা করে পিটিআই চেয়ারম্যান গোহর আলি খান বলেন, আমরা ঐকমত্যে পৌঁছেছি যে, আমাদের প্রাদেশিক ও জাতীয় পরিষদের বিজয়ী প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দেবেন। এই বিষয়ে সুন্নি ইত্তেহাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। চুক্তির কাগজপত্র নির্বাচন কমিশনে (ইসিপি) জমা দেওয়া হবে।

তিনি বলেন, জাতীয় পরিষদে ৭০টি আসন এবং ৪টি প্রাদেশিক পরিষদ মিলিয়ে ২২৭টি সংরক্ষিত আসন রয়েছে। এসব আসন কেবল নির্বাচনে জয়ী রাজনৈতিক দলগুলোর মাঝে আনুপাতিক হারে বণ্টন করা হয়। সংরক্ষিত আসন পেতে এবং আমাদের নির্বাচিত সদস্যদের সুরক্ষা দিতে দলটিতে (সুন্নি ইত্তেহাদ) যোগ দেওয়ার আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। আমরা এ-সংক্রান্ত কাগজপত্র ইসিপিতে জমা দেব।

পাকিস্তানের নির্বাচনের ফল প্রকাশের সপ্তাহ পেরিয়ে গেলেও। কোন দল সরকার গঠন করবে, তা নিশ্চিত হয়নি। নওয়াজ শরিফের দল পিএলএম-এন এবং‌ বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি জোট সরকার করতে সম্মত হলেও, বর্তমানে এখানেও দেখা যাচ্ছে অনিশ্চয়তা। এদিকে, সরকার গঠন করতে অন্য দলের সঙ্গে জোট করতে প্রস্তুত বলে ঘোষণা করেছে ইমরান খানের দল পিটিআই। ফলে পাকিস্তানে সরকার গঠন নিয়ে নতুন করে তৈরি হচ্ছে সংশয়।

Tags: ইমরান খাননওয়াজ শরিফপাকিস্তানের সাধারণ নির্বাচনপিটিআইপিপিপিবিলাওয়াল ভুট্টো জারদারি
Previous Post

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে পারফর্মার মারুফা

Next Post

অবরুদ্ধ সময়েই সৃষ্টি হয়েছে একুশের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম

Next Post
বাংলাদেশের একুশের সাহিত্যকর্মের উপর ছবি, সংবাদপত্রের অংশবিশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

অবরুদ্ধ সময়েই সৃষ্টি হয়েছে একুশের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম

সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলন স্থগিতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলন স্থগিত করেছেন উচ্চ আদালত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT