চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
1:59 অপরাহ্ন 15, মার্চ 2026
in মৌলভীবাজার, শিল্প সাহিত্য
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবসের চেতনাকে ধারণ করে স্থবির হয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চারের উ‌দ্দে‌শ্যে শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’ আয়োজন করা হচ্ছে। নাটক, সংগীত ও নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকছে এই আয়োজনে।

আগামী ২৭ ও ২৮ মার্চ শ্রীমঙ্গল পৌর শহীদ মিনার প্রাঙ্গ‌ণে এই উৎসব অনুষ্ঠিত হবে।

একসময় নাটক, সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অত্যন্ত প্রাণবন্ত ছিল পর্যটন শহর শ্রীমঙ্গল। নিয়মিত আয়োজনের মাধ্যমে এলাকার সাংস্কৃতিক অঙ্গন ছিল সক্রিয়। কিন্তু দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য সাংস্কৃতিক কার্যক্রম না থাকায় অনেক সংগঠন বর্তমানে স্থবির হয়ে পড়েছে। এতে শ্রীমঙ্গলের সাধারণ মানুষও নিয়মিত সাংস্কৃতিক আয়োজন থেকে বঞ্চিত হচ্ছেন।

স্বাধীনতা দিবস উদযাপন পরিষদ ২০২৬, শ্রীমঙ্গলের মুখপাত্র, নাট‌্যকর্মী দেলোয়ার হোসেন জানান, উৎসবে শ্রীমঙ্গলের ২৫টির বেশি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে। এর মধ্যে ১৬টি সংগঠন নাটক, সংগীত ও নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবে।

তি‌নি জানান, আমাদের লক্ষ্য শুধু একটি অনুষ্ঠান আয়োজন নয়; বরং শ্রীমঙ্গলের সাংস্কৃতিক চর্চাকে আবারও সক্রিয় করে তোলা। পাশাপাশি অপসংস্কৃতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং নতুন প্রজন্মকে সুস্থ ও সুন্দর সাংস্কৃতিক চর্চার দিকে এগিয়ে নিয়ে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা।

উৎসব ক‌মি‌টির সদস্য স‌চিব গো‌বিন্দ রায় সুমন বলেন, ‘শ্রীমঙ্গলের সর্বস্তরের মানুষের আন্তরিক অংশগ্রহণে এই আয়োজন সফল ও সার্থক হবে বলে আমরা আশাবাদী। এই উৎসবের মাধ্যমে শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও জাগরণ সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।’

Tags: শ্রীমঙ্গল
Previous Post

ব্যাটে-বলে উজ্জ্বলতা ছড়িয়ে সিরিজ জয়ের উৎসবে মাতল বাংলাদেশ

Next Post

সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ

Next Post
ছবি: সংগৃহীত

সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীর কাছে ৩১ নাবিকসহ আটকা বাংলাদেশি জাহাজ, সহায়তা কামনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT