চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:33 পূর্বাহ্ন 30, আগস্ট 2026
in - সেমি লিড, অর্থনীতি, জনপদ, দিনাজপুর
A A
Hili Land Port entrance with signage in Bengali and trees in background. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রোববার (৩০ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার অভিযোগে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় রপ্তানিকারক সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি বাংলাদেশের বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে জানানো হয়।

হিলি বন্দরের শুল্ক কর্মকর্তা পারভেজ আহমেদ বলেন, ‘ভারতের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা এ ধরনের একটি চিঠি পেয়েছি।’

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন বলেন, ভারতের ‘হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন’ চিঠির মাধ্যমে জানিয়েছে, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় ভারতীয় হিলি স্থলবন্দর পিছিয়ে পড়েছে।

তিনি বলেন, এ পরিস্থিতিতে সেখানকার ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত রোববার থেকে হিলি বন্দর দিয়ে বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি এবং বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সংগঠনটির সেক্রেটারি বিকাশ মণ্ডলও বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার রাতে ফোনে তিনি বলেন, ‘বন্দর ব্যবহারকারীরা যৌথভাবে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গের অন্য স্থলবন্দরগুলোর সঙ্গে আমরা বাণিজ্যিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারছি না। সেখানে ব্যবসায়ীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে।’

তিনি আরও বলেন, হিলি স্থলবন্দরে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তারা প্রতিনিয়ত নানা সমস্যার মুখে পড়ছেন। ব্যবসায়ীদের স্বার্থ নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে পণ্য রপ্তানি ও বাংলাদেশ থেকে পণ্য আমদানি বন্ধ থাকবে।

তবে পাসপোর্ট ও বৈধ ভিসা থাকলে দুই দেশের যাত্রীদের চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। তিনি বলেন, ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম প্রতিদিনের মতোই স্বাভাবিক থাকবে।

Tags: আমদানিদিনাজপুরবন্ধরপ্তানিহিলি স্থলবন্দর
Previous Post

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

Next Post

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

Next Post
Lake Ontario sign with people and dog in foreground, clear sky background. Channel i News - চ্যানেল আই নিউজ

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

নেপালে ভয়াবহ বন্যা ও হিমবাহ ধসের কারণে নদী ও শহর প্লাবিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT