রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালে রোগী ভর্তি ক্রমেই বাড়ছে। সাভার, আশুলিয়া এবং দোহার থেকেও আসছেন অনেকে। ভুক্তভোগীদের অভিযোগ, ডেঙ্গু মৌসুমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মশা নিধনের কোন কার্যক্রম নেই। সিটি কর্পোরেশনের দায়িত্বশীল ভূমিকা নিয়েও অনিশ্চয়তায় তারা।








