রাজধানীতে ঘরে ঘরে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। ডেঙ্গু পরীক্ষার জন্য আক্রান্তরা ছুটছেন হাসপাতালে। এর প্রভাব পড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। ডেঙ্গু চিকিৎসার জন্য বিশেষায়িত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালেও রোগীদের প্রচণ্ড ভীড়। রক্তের নমুনা সংগ্রহের জন্য কাউন্টার বাড়ানোর দাবি রোগী ও স্বজনদের।








