চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে প্রথমবারের মতো দুই দিনের পুষ্টি সম্মেলন উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2025
in বাংলাদেশ
A A
দুই দিনের পুষ্টি সম্মেলনে অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে প্রথমবারের মতো পুষ্টি সম্মেলন এর উদ্বোধন হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকার শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপি এ সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, প্রেসিডেন্ট, বাডাস এবং চীফ এডভাইজার, নিউট্রিশন সামিট।

যথাযথ জ্ঞান সকলের কাছে পৌছে দেয়ার উদ্দেশ্যে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রধান সমন্বয়ক ডা. মোঃ ফজলেরাব্বি খান সামিট আয়োজনের যথার্থতা তুলে ধরে বলেন, খাদ্য ও পুস্টির বিভিন্ন দিক এবং এর সাথে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটি প্লাটফর্ম তৈরী করাই এ সম্মেলনের উদ্দেশ্য। যাতে পুস্টি’র সাথে জড়িত যেকোনো পর্যায়ের যে কেউ খাদ্য ও পুস্টি সম্পর্কে অতি সাম্প্রতিক ধারনা রাখেন।

জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান উদ্বোধনী বক্তব্যে বলেন, আমাদের বর্তমান সময়ে পুস্টিহীনতা যেমন সমস্যা, তেমনি স্থুলতা এবং মুটিয়ে যাওয়াও সমস্যা। অন্যদিকে এর সাথে যুক্ত হয়েছে খাদ্যের মাইক্রোনিউট্রিয়েন্ট কমে যাওয়া- এটা এখন আরো বড় সমস্যা। যথাযথ পুস্টিজ্ঞান না থাকাই এর কারন। তিনি পুস্টিবিদদের যথাযথ কতৃপক্ষের স্বীকৃতির কথাও বলেন। প্রয়োজনে এর জন্য আলাদা কাউন্সিল তৈরী করা এখন সময়ের দাবি।

শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা দিনব্যাপী সাইন্টিফিক সেশনে অংশ নিয়েছেন সেবা প্রদানে সংশ্লিষ্ট ব্যক্তিসহ জাতীয় ও আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন পুষ্টিবিদগণ, দেশি-বিদেশি খাদ্য ও পুষ্টি বিষয়ক উন্নয়ন ও গবেষনা সংস্থা, নিরাপদ খাদ্য উৎপাদনকারী ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠান।

জনসাধারণের জন্য উন্মুক্ত সেশনে ছিল পুষ্টি সচেতনার বিষয়ে বিভিন্ন সেশন। পুস্টি সম্পর্কে সাধারন ভূলগুলো সুধরে নেয়া ছাড়াও সাধারন মানুষ জেনেছে পুষ্টি কিভাবে রোগকে প্রতিরোধ করতে পারে। সেশনে স্বাস্থ্যকর রান্নাসহ পুষ্টি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

সাফিনা রহমান এর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল জনাব এম সাইফুদ্দীন আহমেদ, মহাসচিব, বাডাস, মো: সাইদুল আরেফিন, পরিচালক, আইএনএফএস, ঢাকা বিশ্ববিদ্যালয়, শামসুন্নাহার মহুয়া, প্রধান পুস্টি কর্মকর্তা, বারডেম, ডা: জেবা মাহমুদ, কান্ট্রি ম্যানেজার, এলাইভ এন্ড থ্রাইভ, এফএইচ আই ৩৬০, ডা: নাজমা শাহীন, অধ্যাপক আইএনএফএস, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রফেসর ডা: জাহিদ হাসান, রেজিস্ট্রার, বিইউএইচএস।

Tags: উদ্বোধন
Previous Post

ছিনতাইয়ের উদ্দেশ্যে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত, পরে হত্যা

Next Post

তিতুমীর কলেজের আন্দোলন নিয়ে যা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

Next Post
শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের সরকারি শিক্ষা সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিতুমীর কলেজের আন্দোলন নিয়ে যা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কাকে রেকর্ড ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT