বৈশ্বিক নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে নানা সঙ্কট মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে। মানবতার বৃহত্তর স্বার্থে তাই বিশ্ব নেতাদের কাছে ছয়টি প্রস্তাব উত্থাপন করেন বাংলাদেশের সরকার প্রধান।







