চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণ এশিয়ার বৃহত্তম পয়ঃশোধনাগার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 13, জুলাই 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী পয়ঃশোধনাগার উদ্বোধন করেন, নারী বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু শহর নয়, পর্যায়ক্রমে জেলা-উপজেলা, ইউনিয়ন পর্যায়েও পানি শোধনাগার ও পয়ঃবর্জ্যশোধনাগার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাশেরকান্দিতে দৈনিক ৫০ কোটি লিটার পয়ঃশোধন ক্ষমতাসম্পন্ন পরিবেশবান্ধব দক্ষিণ এশিয়ার বৃহত্তম একক পয়ঃশোধনাগার উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ৩ হাজার ৪৮২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই শোধনাগারটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্ল্যান্টটিতে দৈনিক পয়ঃশোধন প্রক্রিয়ার যে ক্ষমতা রয়েছে, যা রাজধানীর মোট পয়ঃশোধনের ২০ থেকে ২৫ শতাংশ।

দাশেরকান্দি পয়ঃশোধনাগার উদ্বোধন ও পাগলা পয়ঃশোধনাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, শহরের মতো ধীরে ধীরে গ্রামগুলোতেও সবধরণের নাগরিক সুবিধা নিশ্চিত করতে চায় বর্তমান সরকার। ২০৩০ সালের মধ্যে ঢাকার চারপাশে আরো ৫টি পয়ঃশোধনাগার নির্মাণ করা হবে।

দাশেরকান্দি পয়ঃশোধনাগার উদ্বোধনের পাশাপাশি পাগলা পয়ঃশোধনাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামীর জন্য একটি সুখী-সমৃদ্ধ, বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় গ্রামগুলোতেও সবধরণের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।

বদলে যাওয়া বাংলাদেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই কেবল দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সকলকে পানি ও বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত যখন ক্ষমতায়, তখন ঢাকা শহরে মাত্র ৬০ ভাগ মানুষ সুপেয় পানি পেত। সে সময় ঢাকার জনসংখ্যা ছিল এক কোটি বিশ লাখের মতো। পানি উৎপাদন হতো ১২০ কোটি লিটার। ঢাকা ওয়াসার পানির বিল মাত্র ৬৪ শতাংশ আদায় হতো। রাজস্ব আয় ছিল মাত্র ৩০০ কোটি টাকা।

তিনি বলেন, চাহিদার চেয়ে বেশি পানি উৎপাদন ক্ষমতা রয়েছে ঢাকা ওয়াসার। পানির বিল এখন ১০০ শতাংশ আদায় করতে সক্ষম ওয়াসা। ২০২২-২৩ অর্থবছরে প্রায় দুই হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

এছাড়া নাগরিক সেবা প্রসারে ওয়াসাকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দাশেরকান্দিতে এই শোধনাগারটি দৈনিক ৫০ কোটি লিটার পয়ঃশোধন ক্ষমতাসম্পন্ন পরিবেশবান্ধব দক্ষিণ এশিয়ার বৃহত্তম একক পয়ঃশোধনাগার। গুলশান, বনানী, বারিধারা, নিকেতনসহ বেশ কিছু এলাকার পয়ঃবর্জ্য পরিশোধন করবে অত্যাধুনিক এই পয়ঃশোধনাগার। এর মধ্য দিয়ে রাজধানীর আশপাশের নদীগুলো দূষণের হাত থেকে রক্ষা পাবে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হাইড্রো চায়না কর্পোরেশন।

Tags: উদ্বোধনদাশেরকান্দি পয়ঃশোধনাগারপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

চীনের হ্যাকারদের দখলে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থার ইমেইল

Next Post

সারাদেশে ছড়িয়েছে ডেঙ্গু, পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়াও

Next Post
রোগীদের জন্য হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে ছড়িয়েছে ডেঙ্গু, পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়াও

দিল্লীতে ভয়াবহ বন্যায় মানুষজন পানিতে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লীতে কেন স্মরণকালের ভয়াবহ এই বন্যা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT