বাংলাদেশে সান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নতুন ফ্যাক্টরি উদ্বোধন করা হয়েছে। এ প্ল্যান্টের মাধ্যমে বছরে প্রায় ১ বিলিয়ন বা ১শ’ কোটি ট্যাবলেট ও ক্যাপসুল উৎপাদন করতে পারবে কোম্পানিটি। উৎপাদন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এটি ভুমিকা রাখবে বলে মনে করছেন ঔষধ খাতের সংশ্লিষ্টরা।








