চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দাবির নামে শিক্ষকদের সাথে অসভ্যতা করা হয়েছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 31, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A
শিক্ষকদের সাথে অসভ্যতা নিয়ে আলোচনা করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যায়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে বিভিন্ন জায়গায় অপমান, অপদস্থ করে পদত্যাগ দাবির নামে শিক্ষকদের সাথে অসভ্যতা করা হয়েছে।

সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের সাথে সাক্ষাৎকারে মোহাম্মদ মজিবুর রহমান বলেন, শিক্ষকদের সাথে অসভ্য ব্যবহার কোনো ভালো অনুশীলন নয়। শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তারা অভিযোগ করতে পারে কিন্তু তারা যে কাজ করছে তা আমাদের সংস্কৃতির সাথে যায় না।

শিক্ষকদের গায়ে হাত তোলার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এই ঘটনাগুলো বেদনাদায়ক, অনাকাঙ্খিত এবং অনুচিত। এতো দিন পর এখন এই বিষয়ে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা কথা বলছেন। এটা কোনো রেগুলার সরকার না। অন্তর্বর্তী সরকার৷ ফলে তাদের বুঝতে সময় লেগেছে। রিআ্যক্ট করতে সময় লেগেছে৷ তারা সময়মতো এ ব্যাপারে রিঅ্যাক্ট করতে পারেনি, ব্যবস্থা নিতে পারেনি।

এইসব পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক অবস্থার ওপর কেমন প্রভাব পরছে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা শুধু শিক্ষার্থীদের ওপর নয়, শিক্ষকদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে৷ তারা মনে করবে যে, বাচ্চাদের আমি এতদিন ধরে পড়ালাম, তারা আমার সাথে এইরকম ব্যবহার করছে৷ আমার সাথে না করলেও আমার সহকর্মীর সঙ্গে করছে। ফলে ছাত্র- শিক্ষকের যে সম্পর্ক আমাদের দেশে, তার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে৷ তাই এটা দ্রুত বন্ধ করা এবং যা ক্ষতি হয়েছে তা আবার পুনরুদ্ধার করা দরকার।

যারা শিক্ষকদের সাথে অসভ্য ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কেমন ব্যবস্থা নেওয়া যায় প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি, অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত৷ গায়ে হাত দেয়া, অপদস্থ করা এগুলো ফৌজদারী অপরাধ। কয়েকটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে জাতীয় পর্যায়ে এর প্রভাব পড়বে, এই ধরনের ঘটনা বন্ধ হবে। তবে ছাত্রদের ওপেন রেখে এই ব্যবস্থা নিলে তার আবার উল্টা প্রতিক্রিয়া হতে পারে৷ আগে ছাত্রদের শ্রেণি কক্ষে ফেরত নিতে হবে৷ তারপরে ব্যবস্থা নেয়ার কথা ভাবতে হবে।

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।

Tags: অধ্যাপক
Previous Post

মিরাজের টানা দুই শিকার, চাপে পাকিস্তান

Next Post

বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে ব্যবস্থা নেবে সরকার: নৌ পরিবহন উপদেষ্টা

Next Post
নৌ পরিবহন উপদেষ্টা বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে ব্যবস্থা নেবে সরকার: নৌ পরিবহন উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেটার মিরাজের ৫ উইকেট, পাকিস্তানকে ২৭৪ রানে থামাল বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজের ৫ উইকেট, পাকিস্তানকে ২৭৪ রানে থামাল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT