চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই ও প্রযুক্তির রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 12, আগস্ট 2026
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
তথ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পেছনে আন্তর্জাতিক যুব দিবসের ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশসহ নতুন প্রযুক্তিনির্ভর বাস্তবতায় প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় পুরোনো দিনের জ্ঞান ও অভিজ্ঞতা যথেষ্ট নয়। তাই তরুণদের আধুনিক জ্ঞান ও প্রয়োজনীয় দক্ষতায় দক্ষ করে তোলা প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব।

তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি মানবসভ্যতার জন্য বড় আশীর্বাদ। তবে এর সঙ্গে তৈরি হয়েছে সম্পূর্ণ নতুন ধরনের চ্যালেঞ্জ। প্রযুক্তি ও জ্ঞানের পরিবর্তন এত দ্রুত হচ্ছে যে ভবিষ্যতের পরিস্থিতি কী দাঁড়াবে, তা আগে থেকে অনুমান করাও কঠিন।

তিনি বলেন, জ্ঞান এখন আর কোনো স্থির বিষয় নয়; সময়ের সঙ্গে তা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। নতুন প্রযুক্তিনির্ভর বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষেত্রে তরুণ প্রজন্মের স্বাভাবিক সক্ষমতা সবচেয়ে বেশি। কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের মতো পুরোনো চ্যালেঞ্জের সঙ্গে এখন প্রযুক্তিনির্ভর নতুন সংকটও যুক্ত হয়েছে।

তার মতে, তরুণদের নতুন প্রযুক্তি ও জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এখনো বিশ্বব্যাপী পুরোপুরি গড়ে ওঠেনি। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে তরুণদের কেন্দ্র করে নতুন জ্ঞান অর্জন ও দক্ষতা উন্নয়নের প্রক্রিয়ায় আরও বেশি গুরুত্ব দিতে হবে। সরকারের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে তরুণদের সক্ষমতার ওপর আস্থার বিষয়টি স্পষ্ট হয়েছে।

ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার ইতিবাচক ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিচ্ছে বলেও জানান তিনি।

Tags: এআইতথ্যমন্ত্রীপ্রযুক্তি
Previous Post

সিলেটে এক পরিবারের স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

Next Post

ইটভাটায় যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

Next Post
অচেতন যুবদল নেতার মরদেহ উদ্ধার, পুলিশ ও স্বজনরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইটভাটায় যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক, যাত্রীরা নিরাপদে ট্রেনে উঠছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেড় ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT