আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ যদি অপরাধ করে থাকেন, তবে সরকার তাদের রক্ষা করতে যাবে না। ওবায়দুল কাদের বলেন, দেশে এখন অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হয়। তাই যে যত প্রভাবশালীই হোক না কেন অপরাধ করলে শাস্তি পেতেই হবে।








