চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপ্লবী ছাত্র জনতার সড়ক সচেতনতামূলক কর্মসূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 14, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছাত্রজনতা সড়ক সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণকারী তরুণরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর খিলক্ষেত ও জোয়ার সাহারা এলাকায় বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে সড়কে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিপ্লবী ছাত্র জনতা রাজধানীর জোয়ারসাহারায় সড়কে সচেতনতামুলক কর্মসুচি পালন করে। সেই সঙ্গে জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে।

কর্মসুচিতে স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থী অংশ নেন। তারা সড়কে চালক ও যাত্রীদের সড়ক ব্যবহার সংক্রান্ত সচেতনতামুলক প্রচারপত্র বিলি করেন। বেলা সাড়ে ১২টা থেকে এই কর্মসুচি পালন করেন ছাত্ররা।

নতুন সরকার আসার পর জোয়ারসাহারা কেন্দ্রে তদারকি ব্যবস্থা আরও জোরদার হয়েছে। কর্মকর্তারা নানা প্রতিকূলতার মধ্যেও গ্রাহক সেবা দিতে শশব্যস্ত থাকেন। কারণ এই কেন্দ্রে পরীক্ষার্থীদের চাপ সবচেয়ে বেশি থাকে। কিন্তু ড্রাইভিং লাইসেন্সসহ বিআরটিএ‘র ১৮টি সেবা অনলাইনে পাবার যে ব্যবস্থা চালু রয়েছে তার সম্পর্কে পুরোপুরি অবহিত নন সকল গ্রাহকেরা। এজন্য বিআরটিএ‘র প্রচার-প্রচারনা আরো বাড়াতে হবে। তাতে করে গ্রাহকদের দালালদের কাছে যাবার হার কমবে।

সড়কে চালকদের সঙ্গে ও বিআরটিএ এর প্রশিক্ষন কেন্দ্রে গিয়ে ছাত্ররা দেখতে পান, ড্রাইভিং লাইসেন্স থাকলেও সড়ক ব্যবহারের বহু নিয়ম গাড়ি চালকেরা ভুলে গেছেন। কোন কোন জায়গায় ওভারটেকিং করা যাবে না বা গাড়ি বের করার আগে গাড়ির কোন কোন বিষয় পরীক্ষা করতে হবে তা তাদের অনেকে ঠিকমতো বলতে পারেননি। নিকুঞ্জ এলাকায় পেশাদার গাড়িচালকদের পরীক্ষা কেন্দ্রে প্রতিদিন প্রায় দেড়শ গাড়ি চালকদের প্রশিক্ষন দেয়া হয়। কিন্তু এ ধরনের কেন্দ্র আরও বাড়ানো উচিত। প্রশিক্ষনকেন্দ্রে বিআরটিএ এর অনলাইনসেবাদান সংক্রান্ত তথ্য প্রদর্শন বা ভিডিওচিত্র প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়নি।

সড়কে সচেতনতামুলক কর্মসুচি চলাকালে বিপ্লবী ছাত্র জনতার সমন্বয়ক মো: মাহমুদুল হাসান জাবের বলেন, বিমানবন্দর সড়কে যেখানে-সেখানে চালকরা বাস দাঁড় করিয়ে রাখেন, গতিসীমা মানেন না। এসব কারনে সড়ক বিশৃংখল- পাশের উড়ালসেতুতেও যানজট সৃষ্টি হয়। এ কারণে বিআরটিএ, পুলিশসহ সংশ্লিষ্টদের নিয়মিত অভিযান না চালানোর বিষয়টি দুঃখজনক। সড়কে শৃংখলা রক্ষার জন্য ৩২ টি সংস্থার মধ্যে কোন সমন্বয় নেই।

বিআরটিএ জোয়ার সাহারা কেন্দ্রে ভিন্ন দৃশ্য আমরা দেখেছি, যেখানে আগের চেয়ে গ্রাহক সেবা দেয়ার জন্য কর্মকর্তারা তৎপর এই ধারা যাতে অব্যাহত থাকে সেই কামনা আমাদের থাকবে। সড়কে শৃংখলা রক্ষার জন্য ছাত্রছাত্রীরা এর আগে ২০১৮ সালেও আন্দোলন করেছে। তারা গত ৫ আগস্টের পর থেকে অনেকদিন সড়কে দায়িত্ব পালন করেছে।

এখনও বহু স্থানে তারা দায়িত্ব পালন করছে। এই অবস্থায় সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থাগুলোকে সুসমন্বিতভাবে অভিযান পরিচালনাসহ সচেতনতামুলক কর্মসুচি ধারাবাহিকভাবে পালন করতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন রেজ ওয়ান গাজী মহারাজ, মাহমুদুল হাসান, নেওয়াজ শরীফ, সজীব প্রমূখ। কর্মসুচি চালাকালে ছাত্ররা বিআরটিএ চত্বরে ‘সড়কে শৃংখলা রক্ষায় শিক্ষার্থীরা’ শীর্ষক প্রচারনাচিত্র উদ্বোধন করেন।

Tags: কর্মসূচিবিপ্লবী ছাত্র-জনতা
Previous Post

যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশে ‘গ্ল্যাডিয়েটর ২’

Next Post

প্রকৃতির পরিচর্যা করে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে: হাসান আরিফ

Next Post
বাংলাদেশের একজন প্রবীণ ব্যক্তি অফিসে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৃতির পরিচর্যা করে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে: হাসান আরিফ

প্রধান উপদেষ্টা ও ব্রাজিলের সেকেন্ড লেডি সাক্ষাৎকারে হাসিমুখে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রাজিলের সেকেন্ড লেডির বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT