চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাকাশ মিশনে প্রথমবারের মতো সৌদি নারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 21, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নাসার মহাকাশ অভিযানের চারজন নারী ও পুরুষ বিজ্ঞানী ও নভোচারী. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের দু’জন মহাকাশচারী প্রথমবারের মতো কক্ষপথ পরীক্ষাগারে যাচ্ছেন। ফ্লোরিডায় অ্যাক্সিওম স্পেস আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) একটি ব্যক্তিগত মিশনে অংশ নেওয়া ওই দুই সৌদি নাগরিকের একজন নারী।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার (২১ মে) প্রথম সৌদি মহাকাশে ভ্রমণকারী নারী হিসেবে এই মিশনে যোগ দেবেন স্তন ক্যান্সারের গবেষক রায়ানাহ বারনাভি এবং তার সাথে সহকর্মী ফাইটার পাইলট হিসেবে থাকছেন আলি আল-কারনি। তারা দু’জনই সৌদি নাগরিক।

এক্সিম মিশন ২ (এক্স-২) স্থানীয় সময় বিকাল ৫টা ৩৭ মিনিটে ফ্লোরিডার দক্ষিণ রাজ্যের কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে একটি স্পেসএক্স ফেল্কন ৯ রকেটে যাত্রা করবে।

এই মহাকাশ মিশনের দলে আরও থাকছেন সাবেক নাসা মহাকাশচারী পেগি হুইটসন, যিনি আইএসএস এর মধ্যে তার চতুর্থ মহাকাশ যাত্রা করবেন এবং ব্যবসায়ী জন শফনার যিনি পাইলট হিসাবে কাজ করবেন। তারা আইএসএস-এ প্রায় ১০ দিন কাটাবেন, যেখানে তারা সোমবার আনুমানিক দুপুর ১টা ৩০মিনিট নাগাদ পৌঁছে যাবেন।

প্রথম সৌদি নারী মহাকাশচারী হওয়ায় বার্নাভি সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে বলেছেন , তিনি সৌদিকে সারা বিশ্বের কাছে উপস্থাপন করছেন। তার জন্যএটি একটি দুর্দান্ত আনন্দ এবং সম্মান।

তিনি আরও বলেন, তিনি বোর্ডে যে গবেষণাটি করবেন তার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি আইএসএস এ থাকাকালীন বাচ্চাদের সাথে তার অভিজ্ঞতা ভাগ করে নেয়ার জন্য উন্মুখ।

ফাইটার পাইলট আল-কারনি বলেছিলেন, তার সবসময় অজানা অন্বেষণ করা ও আকাশ ঘুরে বেড়ানোর ইচ্ছা ছিল। এই মহাকাশ মিশন আমার ইচ্ছা পূরণের একটি ভালো সুযোগ।

মহাকাশ মিশনটি সৌদি আরবের মহাকাশে প্রথম অভিযান নয়।

১৯৮৫ সালে প্রিন্স সুলতান বিন সালমান বিন আব্দুল আজিজ মহাকাশ ভ্রমণে অংশ নিয়েছিলেন। কিন্তু মহাকাশ মিশনে একজন সৌদি মহিলার যুক্ত হওয়া এই মিশনে নতুনত্ব যোগ করেছে। যেখানে মহিলারা মাত্র কয়েক বছর আগে গাড়ি চালানোর অধিকার পেয়েছিলেন।

সৌদি আরব ২০১৮ সালে সৌদি স্পেস কমিশন প্রতিষ্ঠা করেছিল এবং মহাকাশে নভোচারীদের পাঠানোর জন্য গত বছর একটি প্রোগ্রাম চালু করেছিল।

Tags: মহাকাশ মিশনসৌদি আরব
Previous Post

এল সালভাদরে স্টেডিয়াম ধসে ১২ মৃত্যু

Next Post

২৯ বছর পরও যে কথা ভেবে চোখে পানি আসে সুস্মিতার

Next Post
সুস্মিতার চোখে চোখে জল, ২৯ বছর পর স্মৃতি ফিরে আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৯ বছর পরও যে কথা ভেবে চোখে পানি আসে সুস্মিতার

ফুটবল কোচ জাভি হার্নান্দেজের ছবি, বার্সেলোনা জার্সিতে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেইসব দিন মনে পড়ছে জাভির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT